প্রধান সূচি

Thursday, March 18th, 2021

 

ভান্ডারিয়ার তেলিখালী ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার প্রার্থী শামসু উদ্দিন নির্বাচিত

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. শামসু উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল। শুক্রবার প্রার্থীতা বাছাই। যে সকল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সে সকল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে ৩নং তেলিখালী ইউনিয়নে অন্য কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামসু উদ্দিন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য ৩ জনের বিপরীতে মনোনয়ন দাখিল করেছেন ১৩ জন এবং ৯টি ওয়ার্ডে ৯ জন (পুরুষ) সাধারণ সদস্যেরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবককে যাবজ্জীবন কারাদন্ড

বাগেরহাটে সদরের পাতিলাখালী গ্রামের প্রথম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রী লামিয়া আক্তার ফারিয়াকে (৭) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে মিনহাজুল আবেদীন শোয়েব নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা জজ মো. সাইফুল ইসলাম চাঞ্চল্যকর এই মামলার রায় দেন। রায় ঘোষণাকালে ঘাতক মিনহাজুল আবেদীন শোয়েব আদালতে উপস্থিত ছিলেন। মিনহাজুল আবেদীন শোয়েব পিরোজপুর জেলার সদর উপজেলার নামাজপুর গ্রামের নুরুল ইসলাম ইমনের ছেলে। বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর আদালতের সরকারী কৌশলী (পিপি) এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান খান জানান, গত ২০১৯ সালেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ৫ দিনব্যাপী বিসিক শিল্প মেলার উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের জন্মশতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে ৫ দিনব্যাপী ‘বিসিক শিল্প মেলা’ শুরু হয়েছে। পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর জেলা অফিসের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২২ মার্চ পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিসিকের উপ-ব্যবস্থাপক মিল্টন চন্দ্র বৈরাগী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial