প্রধান সূচি

Monday, February 22nd, 2021

 

স্বরূপকাঠীতে যুবকের লাশ উদ্ধার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় সঞ্জয় হালদার (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার আদমকাঠি গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক ওই গ্রামের মৃত নিরঞ্জন হালদারের ছেলে। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, সোমবার সকালে ডোবায় লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পিরোজপুর মর্গে পাঠিয়েছে। নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, নিহত একজন মৃগরোগী ছিল। তার শরীরের কোন আঘাতের চিহ্ন নেই। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial