Monday, February 8th, 2021
পিরোজপুরের মঠবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় উপজেলা যুবলীগের সভাপতিসহ আহত-২॥ আটক-৮
পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার রাতে সন্ত্রাসী হামলায় উপজেলা যুবলীগের সভাপতিসহ দুইজন আহত হয়েছেন। এসময় উপজেলা যুবলীগের অফিস ভাংচুর করা হয়। ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৮ জনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার শিকার আহত যুবলীগ সভাপতি আবু হানিফ খান (৪৫) ও স্বেচ্ছাসেবক লীগ কর্মী রানা মাল (২৮)কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দলীয় অভ্যন্তরীন কোন্দল ও এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে শ্বশুরকে হত্যার দায়ে জামাইয়ের ফাঁসি
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ২০১৮ সালে চাচাতো শ্বশুরকে হত্যার দায়ে জামাইয়ের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে পিরোজপুরের দায়রা জজ মো. মহিদুজ্জামান এ আদেশ দেন। আদালত সাজাপ্রাপ্তকে আরও ২০ হাজার টাকা জরিমানাও করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত কাঞ্চন আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত মো. হাসিবুল ইসলাম ওরফে কাঞ্চন (৩৪) পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার খোলপটুয়া গ্রামের মো. আবু বকর বেপারীর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর কেসি টেকনিক্যাল কলেজের অফিস সহকারী রেজাউল করিম হাওলাদার ওরফে রিপনের (৪০) চাচাতো ভাই আব্দুল খালেকের এক মেয়েকে বিয়ে দেওয়ার বিষয় নিয়ে ওই মেয়ের স্বামীবিস্তারিত পড়ুন
পূর্ব সুন্দরবনে আগুন
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বান্দারহাট সংলগ্ন ধান সাগর টহল ফাঁড়ি এলাকায় আগুন লাগার খবর পাওয়া গেছে। খবর পেয়ে চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে এক দল বনরক্ষীসহ শরনখোলা ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সহয়তায় প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বিভাগীয় বন কর্মকর্তা মুহম্মদ বেলায়েত হোসেনসহ পুর্ব সুন্দরবনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধানসাগর ষ্টেশন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, সোমবার সকাল ১১টার দিকে গ্রামবাসীরা ওই এলাকায় ধোয়ার কুন্ডালি দেখে বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষনিক বনরক্ষীদের একটি দল নিয়ে ঘটনাস্থলে যাই এবং সংশ্লিষ্টবিস্তারিত পড়ুন
