Wednesday, January 6th, 2021
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়ন বিস্ময় : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শেখ হাসিনাকে জনগণ ভোট দিয়ে একটানা ১২ বছর সরকার পরিচালনার সুযোগ দেওয়ায় আমরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অপ্রতিরোধ্য গতি আজ বিশ্ববাসীকে বিস্মিত করেছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে এক বিস্ময়। ছয়টি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের কাছে অনন্য উচ্চতায় নিয়ে এসেছেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় না আসলে বাংলাদেশে হয়তো তলাবিহীন ঝুড়ি অথবা দুর্নীতিতে বার বার চ্যাম্পিয়ন হওয়া বা প্রাকৃতিক দুর্যোগের রাষ্ট্র হিসেবে পরিগণিত হতো। বিশ্বের কাছে কোনো মর্যাদা থাকতো না। আজবিস্তারিত পড়ুন
পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার প্রেসক্লাব প্রাঙ্গনে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, সাবেক সভাপতি মাহামুদ হোসেন, গৌতম চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, এ কে আজাদ, শফিউল হক মিঠু, জহিরুল হক টিটু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক এস এম রেজাইল ইসলাম শামীম, শিরিনা আফরোজসহ প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
