প্রধান সূচি

Sunday, January 3rd, 2021

 

নাজিরপুরের শাঁখারীকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে অগ্নিসংযোগ ও গুলি বর্ষন ॥ আহত শতাধিক

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে অগ্নিসংযোগ ও গুলি বর্ষনসহ পাল্টা-পাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগের দুই গ্রুপের কমপক্ষে শতাধিক নেতা-কর্মী আহত হয়েছে বলে উভয় পক্ষ থেকে দাবী করা হয়েছে। আজ রবিবার বিকেলে শাঁখারীকাঠী ইউনিয়নের চালিতাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এসময় দুই দফা সংঘর্ষে হামলাকারীরা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে তৈরীকৃত সভামঞ্চে অগ্নিসংযোগসহ প্রায় তিনশতাধিক চেয়ার ভাংচুর করে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খানকে লাঞ্চিত করে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল ইসলাম ও জেলা নেতাদেরবিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে : মহিউদ্দিন মহারাজ

পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, বঙ্গবন্ধু একটি ইতিহাস, একটি মানচিত্র। যার জন্ম না হলে আমরা এমন একটি দেশ পেতাম কিনা সন্দেহ। তাই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে সবাইকে যে যার স্থান থেকে কাজ করে যেতে হবে। রবিবার দুপুরে পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ যে ঐক্যবদ্ধ তা এই সভায় তা প্রমাণ হয়েছে।বিস্তারিত পড়ুন


নাজিরপুরে শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ

পিরোজপুরের নাজিরপুরে শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলতাফ হোসেন ব্যাপারী বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নাজিরপুরের ৮নং শ্রীরামকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে বর্তমান সভাপতি আলতাফ হোসেন ব্যাপারী নিজের পদ পদবী ঠিক রাখতে চরম স্বেচ্ছাচারিতা ও অগণতান্ত্রিক মানসিকতার আশ্রয় নিয়েছেন। তিনি ওয়ার্ড কমিটির সম্মেলনে নির্বাচিত সদস্যদের পদ পদবী ঘোষণা না করেই প্রতিটি ওয়ার্ড কমিটির সভাস্থল ত্যাগ করেন। অসমাপ্ত এসব ওয়ার্ড কমিটিতে সভাপতি তার পছন্দমত হাইব্রীড, জামাত-বিএনপির লোকজনকে আর্থিক লেনদেনের মাধ্যমে ইচ্ছামত পদ-পদবী দিয়ে কমিটি গঠন করেছেন। যার ফলে আওয়ামী লীগের ত্যাগীবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial