Sunday, December 20th, 2020
পিরোজপুর পৌরসভা নির্বাচন
মেয়র প্রার্থী ৩ জন ॥ কাউন্সিলর প্রার্থী ৪৬ জন
পিরোজপুর পৌরসভা নির্বাচনের আজ রবিবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনে মেয়র পদে তিন জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান মালেক, বিএনপি মনোনীত প্রার্থী শেখ শহীদুল্লাহ এবং স্বতন্ত্র প্রার্থী এস এম ছাইদুল ইসলাম (কিসমত)। নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪৬ জন প্রার্থী। এর মধ্যে সংরক্ষিত (মহিলা) কাউন্সিলরের তিনটি আসনে ৮ জন প্রার্থী এবং সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মো. হাবিবুর রহমান মালেকেরবিস্তারিত পড়ুন
