প্রধান সূচি

Sunday, November 15th, 2020

 

পাইকগাছায় হলুদের আবাদ ভালো হয়েছে

প্রাকৃতিক দূর্যোগে প্রতিকূলতা কাটিয়ে পাইকগাছায় হলুদের আবাদ ভালো হয়েছে। হলুদ ক্ষেতে সার কীটনাশক ছিটানোসহ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১২০ হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন গদাইপুর, হরিঢালী, কপিলমুনি ও রাড়ুলীতে হলুদ চাষের উপযুক্ত জমি রয়েছে। এসব ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঁচু জমি ও হালকা ছায়াযুক্ত জমিতে হলুদের বীজ রোপন চলছে। হলুদ চাষের জন্য উঁচু জমি ও হালকা ছায়াযুক্ত জায়গায় হলুদ চাষ ভাল হয়। বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত হলুদের বীজ বপন করা হয়। হলুদের সাথেবিস্তারিত পড়ুন


ট্রাক ঢুকে পড়লো চায়ের দোকানে ॥ শিশু নিহত

বাগেরহাটের ফকিরহাটে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ায় ৬ বছর বয়সী জান্নাতুল মাওয়া নামে এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও তিনজন। শনিবার রাতে ফকিরহাট উপজেলার বিশ্বরোড সংলগ্ন সকাল-সন্ধ্যা হোটেলের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের নিচে আটকাপড়া গুরুতর আহত অবস্থায় জাকিয়া বেগমকে (৪৫) উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহত ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের নাজমুল শেখের মেয়ে শিরিনা বেগম (২৪) ও সাথি বেগম (১৮)কে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত শিশু জান্নাতুল মাওয়া ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের কবিরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial