Monday, November 2nd, 2020
মিরাজুল ইসলাম শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ দেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ লাভ করেছেন। ১ নভেম্বর প্রাথমিক শিক্ষা দপ্তরের উপ-সচিব নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ ও ঝরে পড়া রোধ কল্পে বিদ্যালয় পরিদর্শন, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং অভিভাবকদের সাথে মতবিনিময়, বিদ্যালয়ে প্রয়োজনীয় আসবারপত্র সরবরাহ, বিদ্যুতের ব্যবস্থা করা এবং সীমানা প্রাচীর নির্মানসহ নানাবিধ প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়ন করেছেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম। ফলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হারবিস্তারিত পড়ুন
মেরী স্টোপস ও সুশীলনের কর্মশালা
বাংলাদেশে পরিবার পরিকল্পনা সেবাকে এগিয়ে নিতে সৃষ্টিশীল নেতৃত্ব জরুরী
বেসরকারি উন্নয়ন সংস্থা মেরী স্টোপস বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং সুশীলনের আয়োজনে পরিবার পরিকল্পনা সেবার মান আধুনিকায়ন বিষয়ক নাগরিক সমাজের অংশগ্রহণে ‘পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে পরিকল্পনা ও কৌশলগত’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ও ৩১ অক্টোবর ঢাকার গাজীপুরে অনুষ্ঠিত কর্মশালায় দেশের দক্ষিণাঞ্চলের পিরোজপুর, বরিশাল ও বাগেরহাট এ তিনটি জেলার নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় বিল এন্ড মেলিন্ডা গেটস ইন্সটিটিউশনের এডভান্স ফ্যামিলি প্লানিং কার্যক্রমের জ্যেষ্ঠ কর্মকর্তা মার্ভিন ক্রিশ্চিয়ান বলেন, ‘বাংলাদেশের পরিবার পরিকল্পনা সেবাকে এগিয়ে নিতে সৃষ্টিশীল নেতৃত্ব জরুরী। বর্তমান সময়ে দেশটিতে বিদ্যমান নানা সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই খাতটিকে আরো জনবান্ধব ও বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় সড়ক প্রশস্ত করণের দাবীতে মানববন্ধন
পিরোজপুরের মঠবাড়িয়া শহরের প্রধান সড়কের থানাপাড়া-বহেরাতলা পর্যন্ত বেহাল হয়ে পড়েছে। সড়কটি ৩০ ফুট চওড়াকরণ ও দ্রুত নির্মানের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এ মানববন্ধনে সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, বনিক সমিতি, সাংস্কৃতিক কর্মী, পাঠাগার আন্দোলন কর্মীসহ ভূক্তভোগী পৌরবাসীরা অংশ নেন। মানববন্ধন শেষে শহীদ মিনার সম্মূখ সড়কে সমাবেশে প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ উল হক, বনিক সমিতির সভাপতি সামসুল আলম, অধ্যক্ষ আলমগীর হোসেন খান, প্রাক্তন প্রধান শিক্ষক নুর হোসেন মোল্লা, শিক্ষকবিস্তারিত পড়ুন
