প্রধান সূচি

Wednesday, September 30th, 2020

 

বরগুনায় রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নিসহ ৬ জনের মৃত্যুদন্ডের আদেশ

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। ১০ আসামির মধ্যে বাকি ৪ আসামি খালাস পেয়েছেন। আজ বুধবার দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন- রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, মো. মুসা, আয়েশা সিদ্দিকা মিন্নি, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর ও কামরুল ইসলাম সাইমুন। এ রায় ঘিরে বুধবার সকাল থেকেইবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ৫৮০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরে ৫৮০ পিস ইয়াবাসহ রাবেয়া আক্তার লিজা (২৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সোয়া ১১ টার দিকে পৌরশহরের সিও অফিস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক রাবেয়ার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামে। তার পিতার নাম মো. জেন্দার আলী। পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে শহরের সিও অফিস মোড় থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial