Sunday, August 30th, 2020
ভান্ডারিয়ায় লাইফ কেয়ার হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় লাইফ কেয়ার হসপিটালের মালিক ডা. নিপা মন্ডলের ভুল চিকিৎসায় রুমানা বেগম নামের এক গর্ভবতীর গর্ভজাত নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ রবিবার রোগি রুমানা বেগমের ভাই মো. গোলাম আযম সাংবাদিকদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। রুমানা উপজেলার গোলবুনিয়া গ্রামের ইমাম হোসেনের স্ত্রী। গোলাম আযমের অভিযোগ, তার গর্ভবতী বোন রুমানাকে গত ১৯ আগষ্ট ভান্ডারিয়ার লাইফ কেয়ার হাসপাতালের মালিক ডা. নিপা মন্ডলকে দেখালে তিনি আলট্রাসনোগ্রাফি করে একটি চিকিৎসা পত্র দেয়। সে অনুয়ায়ী রোগী ঔষুধের ৭ দিনের কোর্স সম্পন্ন করলে বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে যায়। পরে ২৯ আগষ্টবিস্তারিত পড়ুন
বাগেরহাট প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া মাহফিল
বাগেরহাট প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণ ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোজাফফর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক এবিএম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, আহসানুল করিম, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, বিষ্ণ প্রসাদ চক্রবর্তী, যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন, কোষাধ্যক্ষ ইয়ামিন আলী, দপ্তর সম্পাদক নকিব সিরাজুল ইসলাম, মীর জায়েসী আশরাফি জেমস প্রমুখ। আলোচনা সভায় প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা, জীবনীবিস্তারিত পড়ুন
পাইকগাছায় পাখির জন্য গাছে মাটির পাত্র স্থাপন
পাইকগাছায় পাখির বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন অব্যাহত রেখেছে পরিবেশবাদী সংগঠন বনবিবি। বন্য পাখি সুরক্ষা ও পাখির অভয়াশ্রয় গড়ে তোলার লক্ষে পাখির বাসার জন্য উপজেলার গদাইপুর ইউনিয়নের বিভিন্ন গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে রবিবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গদাইপুর বাজার, তোকিয়া গোলাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গদাইপুর ফুটবল মাঠের পার্শ্বে বিভিন্ন গাছে পাখির বাসার জন্য ৩০টি মাটির পাত্র স্থাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, এডভোকেট শফিকুল ইসলাম কচি, মো.বিস্তারিত পড়ুন
