Sunday, August 23rd, 2020
পোল্ট্রি শিল্পের বিকাশে সকল সহযোগিতা দেয়া হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
পোল্ট্রি শিল্পের বিকাশে প্রয়োজনীয় সকল সহযোগিতা দেয়া হবে বলে আশ্বস্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি। আজ রবিবার রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এ বিষয়ে আশ্বস্ত করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ্ হাবিবুল হক, সহসভাপতি মেজর (অবঃ) আনিসুর রহমান, মহাসচিব ডাঃ মনজুর মোরশেদ খানসহ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের উদ্দেশে এসময় মন্ত্রী বলেন, আপনাদের সকল প্রকার সহযোগিতা করতে আমরাবিস্তারিত পড়ুন
বাগেরহাটে প্রাথমিক শিক্ষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত টাইম স্কেল কর্তনের পত্র বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ। রবিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রাথমিক শিক্ষক মহাজোট বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দসহ শিক্ষকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট বাগেরহাট জেলা শাখার সভাপতি বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, শিক্ষক জাকির হোসেন, কবির হোসেনসহ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলামের কাছে প্রধানমন্ত্রী বরাবর প্রেরিত একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। মানববন্ধনেবিস্তারিত পড়ুন
