Sunday, July 19th, 2020
নাজিরপুরে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ
পিরোজপুরের নাজিরপুরে সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে উপজেলা পরিষদের অভ্যন্তরে প্রায় তিন লাখ টাকা মূল্যের বড় আকৃতির ৬টি চাম্বল গাছ কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। গত ৪/৫ দিন ধরে প্রকাশ্যেই এ গাছগুলো কেটে নেয়া হয়। স্থানীয় একটি চক্র অবৈধভাবে এ গাছ কেটে নিয়েছে। গাছগুলো অবৈধভাবে কাটা হচ্ছে জানতে পেরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার। সিরাজুল হক সরকারি উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম বলেন, আমি যতটুকু জানি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য ওই গাছগুলো অপসারনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়ালো
পিরোজপুরে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার, সিএইচসিপি, শিক্ষকসহ একদিনে নতুন করে ৩৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়ালো। জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫১৫ জন। পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. শিশির রঞ্জন অধিকারী জানান, শনিবার রাতে পাওয়া রিপোর্টে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোল্লা আজাদ হোসেনসহ ৩৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর উপজেলা ও সদর হাসপাতালে ১৭ জন, ভান্ডারিযা উপজেলায় ৩ জন, কাউখালী উপজেলায় ৬ এবং মঠবাড়িয়াবিস্তারিত পড়ুন
কাউখালীতে সিএইচসিপি-শিক্ষকসহ আরো ৬ জন করোনায় আক্রান্ত
কাউখালীতে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলায় নতুন করে আরো ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৪৬ জনে । শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) খোকন কুন্ডু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন।
