Saturday, July 4th, 2020
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র্য দূরীকরণে বিশ্ব মডেলে পরিণত হয়েছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের সুফল হচ্ছে মহামারী করোনার এ দূর্যোগে দেশে একজন লোকও না খেয়ে মরেনি, একজন লোকও না খেয়ে থাকেনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ দারিদ্র্য দূরীকরণে বিশ্ব মডেলে পরিণত হয়েছে। পিরোজপুরে ঘুর্ণিঝড় ‘বুলবুল’ এ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে টিন ও অর্থ এবং গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আজ শনিবার সকাল ১১ টায় পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে টিন, টাকা ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে তিনি এসব কথা বলেনবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
ডেল্টা প্ল্যান বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডেল্টা গভর্নেন্স কাউন্সিল গঠন করা হয়েছে। এ কাউন্সিল বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিক-নির্দেশনা দেবে। মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ডেল্টা প্ল্যান গভর্নেন্সের ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন পরিকল্পনামন্ত্রী। কমিটির সদস্য হচ্ছেন, কৃষি মন্ত্রী, অর্থ মন্ত্রী, খাদ্য মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, ভূমিমন্ত্রী/প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী/প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী/প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী/প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কাউন্সিলরবিস্তারিত পড়ুন
সিসিবিএলের চেয়ারম্যান হলেন পিরোজপুরের সালাম সিকদার
সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) প্রথম পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হয়েছেন পিরোজপুরের কৃতি সন্তান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক কমিশনার আব্দুস সালাম সিকদার। সিসিবিএলের প্রথম পরিচালনা পর্ষদের সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয় বলে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে চলতি বছরের ১৭ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ সম্পন্ন করে এবং ১৫ কার্যদিবসের মধ্যে প্রথম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠানের জন্য সিসিবিএলকে চিঠি দেয়। ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদের ১১ সদস্য নিয়ে প্রথম পরিচালনা পর্ষদের সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন
