Friday, July 3rd, 2020
পিরোজপুরে মাদ্রাসার মধ্যে ২ গৃহিনীকে নির্যাতন
পিরোজপুর শহরতলী নামাজপুর গ্রামে পরিকল্পিতভাবে একটি মাদ্রাসার মধ্যে নিয়ে ২ গৃহিনীকে মারপিট ও নির্যাতনের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনার পর আহতকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, শহরতলী নামাজপুর এলাকার সাকিনা হামিদ দাখিল মাদ্রাসার সুপার আলী আকসারের ভাতিজা সাইফুল্লাহ (১২) এর সাথে সহপাঠী প্রতিবেশী সেলিম শেখের ছেলে মুুজাহিদ (১২) এর সাথে বৃহস্পতিবার বিকেলে দিকে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি হয়। এই ঘটনার জের ধরে মাদ্রাসা সুপারের স্ত্রী মিনারা বেগম, ভাই আলী আকবর, ভাইয়ের বউ লাকি বেগম প্রতিশোধ নিতে পরিকল্পনা করে রাস্তা সংলগ্ন মাদ্রাসারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ধর্ষণের অভিযোগে ডাক্তার গ্রেপ্তার
পিরোজপুরে ১৭ বছরের এক কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে শাহ আলম (৫৫) নামের এক ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহ আলম পিরোজপুর ডায়বেটিকস সমিতিতে ডাক্তার হিসেবে কর্মরত। ধর্ষনের শিকার মেয়েটি বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ডাক্তার শাহ আলমের বিরুদ্ধে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। পুলিশ অভিযুক্ত ডাক্তারকে গ্রেপ্তার করেছে। মেয়েটির ‘ডাক্তারি পরীক্ষার জন্য আজ শুক্রবার পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, দরিদ্র পরিবারের সন্তান ওই মেয়েটি চলতি বছর পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে । গত ১৭ জুন সে পিরোজপুর শহরেরবিস্তারিত পড়ুন
কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
পিরোজপুরের কাউখালী উপজেলার দাশেরকাঠী গ্রামে শুক্রবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে (৮২) নামের এক বৃদ্ধ মারা গেছেন। তিনি ওই গ্রামের মেছের আলী তালুকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে রশিদ তালুকদার দাশেরকাঠী নিজ বাড়ির পাশে বাগান পরিস্কার করতে ছিলেন। এসময় বাগানের একটি বাঁশ কাটতে গেলে বাগানের উপর দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের তারে সঙ্গে অসাবধানতাবশত বাঁশ লেগে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুন্দরবনের বিষ দস্যুদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান শুরু
সুন্দরবনের বিষ দস্যুদের দমনে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। শুক্রবার সকালে মোংলার বনবিভাগের ফুয়েল জেটি থেকে এ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্বে রয়েছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। সাথে রয়েছেন মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল, মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী, ওসি (তদন্ত) তুহিন মন্ডলসহ থানার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যরা। সুন্দরবন কেন্দ্রিক অপরাধকে ঘিরে বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ। বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, সুন্দরবনকে আমরা সেই রকম একটি সুন্দরবনে রূপান্তরিত করবো, যেটি অর্থনৈতিক কর্মকান্ড থেকে শুরু করেবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে মাদরাসা ছাত্রীকে ধর্ষন ॥ ৫০ হাজার টাকায় রফাদফার চেষ্টা
জেলার স্বরূপকাঠী উপজেলায় এক হত দরিদ্র মাদরাসা ছাত্রীকে ধর্ষনের পর ৫০ হাজার টাকায় আপস মিমাংসা হয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। উপজেলার করফা গ্রামে ওই ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানায় ছাত্রীটির পিতা দ্বীন ইসলাম শেখ বাদী হয়ে খায়রুল ও তার দুই সহযোগীকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ ছাত্রীকে মেডিকেল করানোর জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে পাঠায়েছেন। মামলার বিবরণে জানা গেছে, উপজেলার উত্তর করফা গ্রামের হতদরিদ্র পরিবারের ৯ম শ্রেণীর ওই মাদরাসা ছাত্রী লেখাপড়ার পাশাপাশি প্রতিবেশি সাইদুলের বাসায় কাজ করত। সাইদুলের ব্যবসায়ীক পার্টনারবিস্তারিত পড়ুন
