Tuesday, June 16th, 2020
ভান্ডারিয়া পৌরসভা লকডাউন
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে আগামী ২১ দিন ভান্ডারিয়া পৌর এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। গত ১৫ জুন রাতে ভান্ডারিয়ার ৪ জন পুলিশ সদস্য, ১ জন শিক্ষক, ১ জন সাংবাদিক, ১ জন ব্যবসায়ীসহ একদিনে মোট ৯ জনের করোনা আক্রান্তের পজেটিভ রিপোর্ট আসে। রিপোর্ট আসার পরপরই রাত ১২টার দিকে পিরোজপুর জেলা সিভিল সার্জনের বরাত দিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ভান্ডারিয়া পৌরসভাকে রেড জোন চিহ্নিত করা হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর এলাকায় ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলাবিস্তারিত পড়ুন
