Friday, June 5th, 2020
কাউখালীতে বিনামূল্যে সবজি বীজ ও চারা বিতরণ
‘কৃষকের এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়ন ও করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট মোকাবেলার লক্ষে পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদী তীরবর্তী আশ্রয়ন প্রকল্পে পূনর্বাসিত উপকার ভোগীদের মধ্যে বিনামূল্যে সবজি চারা (পেপে, বেগুন, পুইশাক, লাউ, বরবটি, মিস্টি কুমড়া, করল্লা, চাল কুমড়া) বীজ বিতরণ করা হয়েছে। কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার বিকেলে কৃষকের মধ্যে বিনামূল্যে এ চারা ও বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপনবিস্তারিত পড়ুন
চিতলমারীতে মজুমদার হোমিও হলের যাত্রা শুরু
বাগেরহাটের চিতলমারীতে যুগপযোগী হোমিও চিকিৎসার প্রতিশ্রুতি নিয়ে প্রথম নারী হোমিও চিকিৎসক দ্বারা সেবাদানের লক্ষে মজুমদার হোমিও হলের যাত্রা শুরু হয়েছে। চিতলমারী সদর বাজারের সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয় মার্কেটে এ হোমিও চেম্বারের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে এ চেম্বারটি সাধারণ রোগীদের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল খোলা থাকবে। এ হোমিও চেম্বারে বিশেষ করে নারী রোগীদের সকল প্রকার জটিল ও পুরাতন রোগসহ সব ধরণে রোগীদের চিকিৎসা সেবা প্রধান করবেন নারী হোমিও চিকিৎসক বিথী রানী দাস। এছাড়াও এ হোমিও হলে সকল প্রকার হোমিওপ্যাথিক ও হারবাল ঔষধবিস্তারিত পড়ুন
