Tuesday, June 2nd, 2020
জনগণের কল্যাণের কথাই সরকার বেশি চিন্তা করছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে করেনাভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রাখতে কর্মস্থলে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেছেন, জনগণের কল্যাণের কথাই তার সরকার সবচেয়ে বেশি চিন্তা করছে। তিনি বলেন, সকলকে স্ব-স্ব স্বাস্থ্য সুরক্ষিত রেখেই স্ব-স্ব কর্মস্থলে কাজ করে যেতে হবে। দেশের মানুষ যাতে কষ্ট না পায়, কেননা তাদের কথাই আমরা বেশি চিন্তা করি। সবাই ভাল থাকেন, সুস্থ থাকেন, সেটাই কামনা করি। প্রধানমন্ত্রী বলেন, মনে রাখতে হবে আমার নিজের সুরক্ষা মানেই অপরকে সুরক্ষিত করা। নিজে, নিজের পরিবার এবং সহকর্মী সকলের সুরক্ষার জন্য আমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবারবিস্তারিত পড়ুন
ফেসবুকে ইসলাম ধর্ম ও রাসুল (সা:)কে অবমাননা
নাজিরপুর উপজেলা চেয়ারম্যানের ভাইয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ॥ গ্রেফতার-১
পিরোজপুরের নাজিরপুরে ফেসবুকে ইসলাম ধর্ম ও রাসুল (সা:)কে নিয়ে কটুক্তিসহ অবমাননার অভিযোগ প্রাণ হালদার (৫৫) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদারের চাচাতো ভাই। সোমবার গভীর রাতে নাজিরপুর উপজেলা সদরের নিজ বাসা থেকে অভিযুক্ত প্রাণ হালদারকে আটক করে নাজিরপুর থানা পুলিশ। এ ঘটনায় নাজিরপুর উপজেলা সদর বাজারের ঔষধ ব্যবসায়ী এস এম রিয়াজ উদ্দিনের লিখিত অভিযোগের ভিক্তিতে অভিযুক্ত প্রাণ হালদারের বিরুদ্ধে নাজিরপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলা রুজু ও আটকের বিষয়টি নিশ্চিত করে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বিস্তারিত পড়ুন
পিরোজপুরে আরও ৯ জন করোনা রোগী শনাক্ত ॥ জেলায় আক্রান্ত ৭৬
পিরোজপুরে নতুন করে আরও ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৪ জন এবং মঠবাড়িয়া উপজেলায় ৩ জন রয়েছে। এছাড়া বরিশালে অবস্থানরত পিরোজপুরের ২ জন বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৭৬ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন আক্রান্তদের মধ্যে পিরোজপুর জেলা সদরের পূবালী ব্যাংক শাখার ৩ জন ষ্টাফ রয়েছেন। এছাড়া একই ব্যাংকের পূর্বের করোনাভাইরাস আক্রান্ত হওয়া এক কর্মকর্তার মেয়ে নতুন করে করোনা আক্রান্তবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় একই পরিবারের ৫ জন হোম কোয়ারেন্টাইনে
ভান্ডারিয়া উপজেলা সদরে একই পরিবারে ৫ জনের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং রিপোর্ট না আসা পর্যন্ত তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত ৮ই মার্চ সারা দেশে নোভেল করোনা ভাইরাস সংক্রামন (কভিড-১৯) প্রাদুর্ভাব শুরুর পর থেকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে নিজ বাড়িতে আসা মানুষদের মধ্যে ২৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়। তারমধ্যে ১২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। করোনা পজেটিভদের মধ্যে থেকে ৪ জন সুস্থ্য হয়েছেন এবং ৮ জন হোমকোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন উপজেলাবিস্তারিত পড়ুন
