Monday, June 1st, 2020
ভান্ডারিয়ায় মানিক মিয়ার ৫১তম বার্ষিকী পালন
পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার সাহসী কালজয়ী সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বাদ আছর তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের পূর্ব ভান্ডারিয়া মিয়া বাড়ি জামে মসজিদ কমপ্লেক্সে মিলাদ মাহফিল এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া পৃথকভাবে বাদ জোহর পূর্ব ভান্ডারিয়া মানিক মিয়া বায়তুল আমান জামে মসজিদ এবং বাদ আছর উত্তর পূর্ব ভান্ডারিয়া মোল্লা ছোমের উদ্দিন জামে মসজিদে মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
পিরোজপুর থেকে বাস চলাচল শুরু ॥ স্বাস্থ্য বিধি রক্ষায় কাজ করছে পুলিশ
পিরোজপুর থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস এবং আন্তঃজেলা বাস চলাচল শুরু হয়েছে। আজ সোমবার সকাল থেকে এ বাস চলাচল শুরু হয়। বাসে চলাচলকারী যাত্রীদের সামজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য কঠোরভাবে কাজ করে যাচ্ছে পুলিশ। সোমবার সকালে পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদলের নেতৃত্বে সদর থানার পুলিশ শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও পুরাতন বাসস্ট্যান্ডে বাসযাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সচেতনতামূলক কার্যক্রম চালায়। এদিন বাসগুলোতে সামাজিক দূরত্ব মেনে যাত্রী উঠালেও কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে যাত্রীদের হাত ধোয়ার ব্যবস্থাসহ যাত্রী সুরক্ষার তেমন কোন উপকরণ দেয়া যায়নি।বিস্তারিত পড়ুন
বাগেরহাটে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ ১৬ দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে ঝিনাইদহ ক্যাডেটের লাকি থার্টিন ট্রাস্ট
বাগেরহাটে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বসতবাড়ি বিধ্বস্ত হওয়া ১৬টি দরিদ্র অসহায় পরিবারকে ঘর তুলতে আর্থিক সহায়তা দিচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজের ১৩তম ব্যাচের লাকি থার্টিন ট্রাস্ট। সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দরিতালুক গ্রামের ক্ষতিগ্রস্থ নারী দিনমজুর রাবেয়া বেগমকে বিধ্বস্ত ঘর পূন:নির্মান করতে সংগঠনের পক্ষ থেকে নগদ ১০ হাজার তুলে দেন ঝিনাইদহ এক্স ক্যাডেটস এসোসিয়েশনের আজীবন সদস্য আহাদ উদ্দিন হায়দার। এ সময় সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মমতা সেন উপস্থিত ছিলেন। ঝিনাইদহ ক্যাডেট কলেজের ১৩তম ইনটেকের লাকি থার্টিন ট্রাস্ট ঝড়ে ক্ষতিগ্রস্থবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
পিরোজপুরের ভান্ডারিয়ায় সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায় উপজেলার রাজপাশা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের আরিফা আক্তার (১৬) নামের এক পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের বাসিন্দা মো. আনিস হাওলাদারের মেয়ে আরিফা আক্তার রবিবার প্রকাশিত এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগের ফলাফলে জিপিএ ৩.৫০ পেয়ে উত্তীর্ণ হয়। কিন্তু ফলাফল সন্তোষজনক না হওয়ায় ওই দিনই ঘরে থাকা কিটনাশক ওষুধ পান করে সে আত্মহত্যার চেষ্টা করলে গুরুতর অসুস্থ্য হলে স্বজনরা তাকে তাৎক্ষনিক ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়িতে নিয়ে যায়বিস্তারিত পড়ুন
বাগেরহাটে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী বাস চলাচল শুরু
বাগেরহাটে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল শুরু করেছে। সোমবার সকাল থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড থেকে দুরপাল্লাসহ অভ্যন্তরীণ ১৬টি রুটে বাস শুরু হয়েছে। ৬০ শতাংশ বাসের ভাড়া বৃদ্ধি করে স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাট আন্ত:জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন এসব রুটে বাস ছাড়ছে। ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহণ করছে যাত্রীবাহী বাসগুলো। সকালে কেন্দ্রীয় বাসষ্ট্যান্ডে দেখা যায়, বাস চালক ও সহকারির মুখে মাক্স, হাতে হ্যান্ডগ্লোভস রয়েছে। যাত্রীদের শরীরের তাপমাত্রা মেপে ও হ্যান্ড স্যানিটাইজার করে বাসে উঠানো হচ্ছে। সামাজিক দুরত্ব বজায় রেখে দুই সিটের জায়গায় একজন যাত্রী বসছেন। তবেবিস্তারিত পড়ুন
