Saturday, May 30th, 2020
পিরোজপুরে আরও দুইজন করোনা আক্রান্ত ॥ জেলায় মোট আক্রান্ত ৬৫
পিরোজপুরে নতুন করে আরও দুই জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত দুইজনই নারী এবং পিরোজপুর পৌরসভার বাসিন্দা। এ নিয়ে পিরোজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হলো ৬৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে একজন তার পরিবারের সাথে ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। করোনাভাইরাসের কারণে সেখানে দীর্ঘদিন আটকে থাকার পরে চলতি মাসের ১৫ তারিখের পরে পিরোজপুরে এসে হোমকোয়ারেন্টাইনে ছিল। পরে ওই পরিবারের ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে তারমধ্যে আজ শনিবার একজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এছাড়া পিরোজপুর পূবালী ব্যাংক শাখার এক কর্মকতার করোনা আক্রান্ত হওয়ার পরে নতুন করে তারবিস্তারিত পড়ুন
নাজিরপুরে সরকারি মালামাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে মামলা
পিরোজপুরের নাজিরপুরে সরকারি আয়রন ব্রীজের লোহার মালামাল আত্মসাৎ করে বিক্রি করার অভিযোগে বেলায়েত হোসেন বুলু নামে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নাজিরপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। তিনি উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। শুক্রবার রাতে নাজিরপুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল গাফ্ফার বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বুলু’র বিরুদ্ধে নাজিরপুর থানায় পেলাল কোডের ৪০৬/৪০৯/৪২০ ধারায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে ওই চেয়ারম্যান আত্মগোপনে রয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মধ্য বানিয়ারী গ্রামে অজয় মন্ডলের ঘাটে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণাালয়ের অধীনেবিস্তারিত পড়ুন
করোনাভাইরাস ও প্রাকৃতিক দূর্যোগে দেশের দক্ষিণাঞ্চলে চিংড়ি খাতে ধ্বস
সাদাসোনা খ্যাত বাগেরহাটসহ দক্ষিন পশ্চিমাঞ্চলে করোনা ভাইরাস, আবহাওয়ার বৈরীতায় একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ফলে চিংড়ি খাতের সাথে জড়িত কয়েক লাখ চাষী, ব্যবসায়ী ও শ্রমিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছেন। ভবিষাতে এই চিংড়ি খাত অনিশ্চিয়তার মধ্যে পড়েছে। ফলে একদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমানে রাজস্ব ও অন্যদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন চিংড়ি চাষিসহ ব্যবসায়ীরা। জানা গেছে, দেশের দক্ষিণাঞ্চলের বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় আশির দশক থেকে কয়েক লাখ চাষি বাণিজ্যিকভাবে চিংড়ি চাষ করে আসছেন। এই অঞ্চলে চিংড়ি চাষ লাভজনক হওয়ায় সাদা সোনা হিসেবে পরিচিতি লাভ করে। যার ফলে দিন দিন চাষীর সংখ্যা ওবিস্তারিত পড়ুন
ডাকাতির গুজবে নাজিরপুরে রাতভর মাইকিং
পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে শুক্রবার রাতভর ডাকাতির গুজবে মাইকিং করা হয়েছে। এলাকার মসজিদগুলো থেকে মাইকিং করে লোকজনকে সতর্ক থাকতে বলা হয়। এরপর ডাকাতির ভয়ে গ্রামবাসী রাত জেগে পাহারা দেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার পর উপজেলার সাতকাছিমা গ্রামের মসজিদ থেকে গ্রামে ডাকাত হানা দিয়েছে বলে মাইকিং করা হয়। এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এরপর হোগলাবুনিয়া, তারাবুনিয়া, সামন্তগাতী, রামনগর, কুমারখালী, বানিয়ারি, গোদারা, হরিপাগলা, দাশেরহাওলা কলারদোয়ানিয়াসহ আশপাশের গ্রামগুলোতে ডাকাত ঢুকেছে বলে মাইকিং করে সতর্ক করা হয়। রাত তিনটা পর্যন্ত মসজিদগুলো থেকে এভাবে মাইকিং করা হয়। সামাজিক যোগাযোগবিস্তারিত পড়ুন
