Friday, May 29th, 2020
গ্রেফতার ও বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ
নাজিরপুরে আয়রণ ব্রীজের মালামাল আত্মসাৎ করলো ইউপি চেয়ারম্যান
পিরোজপুরের নাজিরপুরে আয়রণ ব্রীজের সরকারী লোহার মালামাল আত্মসাৎ করে বিক্রি করে দেওয়ার ঘটনা ঘটেছে। আর ব্রীজের এসব সরকারী মালামাল আত্মসাৎ করেছেন উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন বুলু। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতির পদেও রয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার তারাবুনিয়া বাজারে ওই ইউনিয়ন পরিষদের গোডাউনে থাকা আয়রণ ব্রীজের লোহার ৮৮০ কেজি মালামাল অবৈধভাবে তিনি বিক্রি করেন। ক্রেতা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গহরডাঙ্গা গ্রামের মৃত সিরাজ শেখের ছেলে ইস্রাফিল শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। সরেজমিনে গিয়ে জানা যায়, ক্রেতা ইস্রাফিল ব্রীজের উক্ত লোহার মালামাল ক্রয় করে একটি টমটম যোগে নিয়ে টুঙ্গিপাড়ারবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ইউপি সদস্য করোনায় আক্রান্ত
জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ৩নং স্বরূপকাঠি ইউনিয়নে এক ইউপি সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বর। শুক্রবার দুপুরে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় প্রশাসন উক্ত ইউপি সদস্যের বসবাসের বাড়িটি লকডাউন করেছেন। এ নিয়ে নেছারাবাদ উপজেলায় এ পর্যন্ত নারী পুরুষ মিলিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে মোট ৪ জনে। ডা. ফিরোজ কিবরিয়া জানান, ওই ইউপি সদস্য সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে আসেন। গত ২৫ মে হাসপাতাল থেকে ওই ইউপি সদস্যর বাড়িতে গিয়ে শরীরের নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠানোবিস্তারিত পড়ুন
মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহী মিশর
বাংলাদেশের প্রাণিসম্পদ ও মৎস্য উৎপাদন এবং মৎস্য জাতীয় পণ্যের উন্নয়নে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে মিশর। আজ শুক্রবার রাজধানীর বেইলী রোডে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিমের সাথে তার সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ শামসেলদিন এ আগ্রহ ব্যক্ত করেন। এসময় মিশরের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও মিশর ভাতৃপ্রতিম রাষ্ট্র। দু’দেশের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতিগত নানা মিল রয়েছে। উভয় দেশের বন্ধুত্ব ও পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধি করতে চায় মিশর। বাংলাদেশের প্রাণিসম্পদ ও মৎস্য খাতে মিশরের অভিজ্ঞতা, কারিগরী সহায়তা ও এ খাতে রোগ প্রতিরোধেবিস্তারিত পড়ুন
কাউখালীতে প্রত্যন্ত গ্রামে ত্রাণ বিতরণ করছেন ইউএনও
করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে ছুটির দিনেও কাউখালীর প্রত্যন্ত গ্রামে সেবার নৌকা নিয়ে চাল ও শিশু খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঠানো ত্রাণ সামগ্রী শুক্রবার সকালে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের সাপলেজা, জোলাগাতী, ফলইবুনিয়া এবং আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামে গ্রামে সেবার নৌকায় ঘুরে নিজের হাতে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করছেন কাউখালীর ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম সাইফুল ইসলাম, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান সিকদারবিস্তারিত পড়ুন
সুন্দরবনের জুলিয়েট ৫২টি ডিম দিয়েছে
সুন্দরবনের রোমিও-জুলিয়েট জুটির জুলিয়েট ৫২টি ডিম দিয়েছে। সুন্দরবন এলাকায় লবন পানির কুমিরের সংখ্যা কমতে থাকায় করমজল পর্যটন কেন্দ্রে বন্যপ্রাণি প্রজনণ কেন্দ্রটি গড়ে তোলা হয়। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের করমজল এলাকায় এই বন্যপ্রাণি প্রজনণ কেন্দ্রেটি প্রতিষ্ঠিত। এবার জুলিয়েট নামের মাদি কুমিরটি ৫২টি ডিম দিয়েছে। শুক্রবার সকালে করমজল বন্যপ্রাণি প্রজনণ কেন্দ্রের কুমির প্রকল্পের পুকুর পাড়ে এ ডিম দেয় কুমির জুলিয়েট। এবার নিয়ে জুলিয়েট ডিম দিয়েছে মোট ১৫ বার। এর আগে গত বছর জুলিয়েট ডিম দিয়েছিল ৪৪টি। করমজল বন্যপ্রাণি প্রজনণ ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ কবির জানান, শুক্রবার সকালে প্রকল্পের পুকুরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সন্ত্রাসী হামলায় আহত চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু
পিরোজপুরে সন্ত্রাসী হামলায় আহত বেলাল হোসাইন জসিম (৩৮) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে ৬টায় পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিম মারা যায় বলে জানান পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল। নিহত জসিম পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া এলাকার হারুন-অর-রশিদ হাওলাদারের ছেলে। নিহত জসিমের চাচাতো ভাই হাসিবুর রহমান মিল্লাত জানান, গত ১৬ মে রাতে ভাইজোড়া এলাকায় তাকে (মিল্লাত)সহ তার চাচাতো ভাই বেলাল হোসাইন জসিম ও নাসিম হাওলাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে জখম করে ভাইজোড়ার জুয়েল খান, নাইম খান, সোহেল খান, শুভ খান, কামলাবিস্তারিত পড়ুন
চিতলমারীতে কর্মহীন শিল্পীদের মানবিক সহায়তা প্রদান
বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনার সংক্রামণ ও বিস্তাররোধে গৃহে থাকা কর্মহীন ৩০ জন শিল্পীকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সংগীত শিল্পী, নিত্য শিল্পী, যাত্রা শিল্পী, বাদ্য শিল্পী ও আবৃত্তিকারদের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ মানবিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়,বিস্তারিত পড়ুন
বিদ্যাপিঠ ও জনবহুল বাজার ঘেঁষে করাতকল স্থাপন !
বাগেরহাটের শরণখোলায় প্রশাসনের অনুমতি ছাড়াই প্রাচীনতম বিদ্যাপিঠ ও জনবহুল বাজার ঘেঁষে নিষিদ্ধ করাত কল (স’মিল) স্থাপনের চেষ্টা করছেন স্থানীয় এক প্রভাবশালী। করাত কল আইন অনুসারে সুন্দরবন সংলগ্ন ১০কিলোমিটার এলাকার মধ্যে এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় করাত কল (স’মিল) স্থাপন করা পুরোপুরি আইনত নিষিদ্ধ। কিন্তু তা মানছেন না ওই প্রভাবশালী। এদিকে, দেশের প্রচলিত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রাতারাতি ওই এলাকায় করাত কল (স’মিল) স্থাপন করায় বিদ্যাপিঠের শিক্ষার্থী, অভিবাবকসহ এলাকার সচেতন মানুষের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী বাজারের বাসিন্দা মৃত আ. রশিদ হাওলাদারের ছেলে ব্যবসায়ী মো.বিস্তারিত পড়ুন
চিতলমারীতে ঘূর্ণিঝড় আম্পানে পুস্তক ব্যবসায়ীর লক্ষাধিক টাকার ক্ষতি
বাগেরহাটের চিতলমারীতে ঘূর্ণিঝড় আম্পানে সদর বাজারের পুস্তক ব্যবসায়ী ও জেলা পুস্তক সমিতির সাবেক সহ-সভাপতি মো. কামরুল আহসান মুনসুরের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। চিতলমারী সদর বাজারের ‘কথাকলি বই ঘর’ নামের ব্যবসা প্রতিষ্ঠানের ছাদের দেওয়াল থেকে পানি পড়ে লেকচার, পাঞ্জেরী, অনুপম, প্রগতি, এটম, প্রাইম ও বিভিন্ন কোম্পানির এবং কিন্টার গার্টেন এর সহায়ক বই ও ষ্টেশনারী দ্রব্যের ক্ষয়-ক্ষতি হয়। করোনা পরিস্থিতি ও ঈদের ছুটির কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রায় ৮০ হাজার টাকার বই বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়। এছাড়া ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে তার বসতঘরের টিনের চালা উড়ে গিয়ে ঘরের জিনিসপত্রসহ প্রায়বিস্তারিত পড়ুন
পাইকগাছায় ছিনতাইকারী আটক ॥ টাকা উদ্ধার
পাইকগাছায় টাকা ছিনতাই করে পালানোর সময় স্থানীয় লোকজন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ আটক ছিনতাইকারী হোসেন গাজীকে হেফাজতে নিয়ে তার কাছ থেকে ছিনতাই করা ৯ হাজার টাকা উদ্ধার করেছে। জানা গেছে, উপজেলার কাটিপাড়া গ্রামের তাছের গাজীর ছেলে হোসেন গাজী বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে পাইকগাছায় যাচ্ছিল। বোয়ালিয়া ব্রীজের পূর্বপাশে জনৈক সবুরের বাড়ীর সামনে পৌঁছালে পাশে ওৎ পেতে থাকা রাড়ুলীর বাইটপাড়া গ্রামের আজিজ সরদারের ছেলে সাগর সরদার তার মোটর সাইকেল আটকায়। এসময় তার বুকের কাছে চাকু ধরে বলে, ‘তোর কাছে যা আছে দিয়ে দে’। হোসেনের পকেটে থাকা ৯ হাজার টাকা ছিনতাইবিস্তারিত পড়ুন
