প্রধান সূচি

Thursday, May 28th, 2020

 

৩১ মে থেকে সীমিত পরিসরে বাস, ট্রেন, লঞ্চ চলাচলের অনুমতি

সীমিত পরিসরে আগামী ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত বাস, ট্রেন ও লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। তবে উল্লেখিত সময়ে গণপরিবহন কীভাবে চলবে সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ নির্দেশনা জারি করবে বলে আদেশে জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়, উক্ত সময়ে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যসম্মত বিধি নিশ্চিত করে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল করতে পারে। তবে সব অবস্থায় মাস্ক পরাসহ স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা নির্দেশনা কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে। এছাড়া বেসামরিক বিমানবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ভিমরুলের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

পিরোজপুর সদর উপজেলায় ভিমরুলের কামড়ে মোমেন শেখ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিমরুলের আক্রমণে মোমেন শেখ মারা যায় বলে জানান পিরোজপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক। মৃত মোমেন শেখ (৫৫) পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাইজোড়া এলাকার মো. সিরাজ শেখের ছেলে। পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আফরোজা সালাম জানান, দুপুর ১২টার দিকে নিজ বসতঘরের পিছনে সবজি বাগানে কাজ করতে ছিল মোমেন শেখ। সেখানেই বাগানে অবস্থিত ভিমরুল মোমেনের উপর আক্রমন করে এবং তার শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয় (হুল ফুটায়)।বিস্তারিত পড়ুন


সুন্দরবনে হারিয়ে যাওয়ার ১৮ ঘন্টা পর ৬ কিশোর উদ্ধার

নিজেদের বুদ্ধিমত্তায় ৯৯৯ নাম্বারে ফোন করে সুন্দরবন থেকে উদ্ধার হয়েছে বনে হারিয়ে যাওয়া শরণখোলার ৬ কিশোর। বণ্যপ্রাণির হামলা থেকে রক্ষায় সারারাত ঝড় বৃষ্টির মধ্যে ওরা গাছে চড়ে ছিলো। পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে প্রায় ১৮ ঘন্টা পর বুধবার রাত ৪টায় সুন্দরবনের ধানসাগর বনাঞ্চল থেকে ৬ কিশোরকে উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাদের অভিভাবকদের হাতে তুলে দেয়া হয়। উদ্ধার হওয়া কিশোররা হচ্ছে, শরণখোলা উপজেলার দক্ষিন আমড়াগাছিয়া গ্রামের ইসাহাক খলিফার ছেলে জয় (১৬), ফারুক খলিফার ছেলে সাইমুন (১৬), শহিদুল খলিফার ছেলে জুবায়ের (১৭), শহিদুল খলিফার ছেলে মাইনুল ইসলাম (১৮), জাহাঙ্গীর তালুকদারের ছেলে রহিমবিস্তারিত পড়ুন


কাউখালীতে ঝড়ে অর্ধশতাধিক বাড়ির ক্ষতি ॥ উপড়ে গেছে শতাধিক গাছ

পিরোজপুরের কাউখালীতে ঝড়ে অর্ধশতাধিক বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। উপড়ে গেছে শতাধিক গাছ। সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আমরাজুড়ি, দাশেরকাঠী, কেউন্দিয়া গ্রামের বিদ্যুৎ লাইনের তার ছিড়ে পড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে কাউখালী সদর, আমরাজুড়ি ও সয়না রঘুনাথপুর ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে কয়েকটি গ্রামে এই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্যরা। কাউখালী সদর ইউনিয়নের উত্তর কেউন্দিয়া গ্রামের দাইয়েন মৃধা বলেন, ৫ থেকে ৭ মিনিটের ঝড়ে  মেহগনি ও রেইনট্রি গাছ বাড়ির ওপর ভেঙ্গে পড়ায় তাদের বাড়ি ও পাশের বাড়ির আরেকটি ঘর ভেঙ্গেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে সহকারী অধ্যাপককে হাতুড়ি পেটা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় চন্ডিপুর কেসি টেকনিক্যাল কলেজের সহকারী অধ্যাপক মো. কাইয়ুম জোমাদ্দারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। বুধবার উপজেলার জোমাদ্দার হাটে প্রকাশ্যে ইউপি সচিব কবিরুল ইসলাম (রোতাপ) এর নেতৃত্বে এ হামলা ও হাতুড়ি পেটা করা হয়। হামলায় গুরুত্বর আহত কাউয়ুম জোমাদ্দারকে উদ্ধার করে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত কাউয়ুম জোমাদ্দার ও স্থানীয়রা জানান, কেসি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. ইউনুস শেখ স্বপল শীল হত্যা মামলায় জেলে যাওয়ায় কাইয়ুম জমাদ্দার ভারপ্রাপ্ত অধ্যাক্ষের দায়িত্ব পালন করেন। অধ্যক্ষের সাথে কবিরুল ইসলাম রোতাপের দীর্ঘদিন ধরে ব্যক্তিগত শত্রুতা থাকার সুযোগে কলেজের বিভিন্ন সুযোগবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial