Tuesday, May 26th, 2020
পিরোজপুরে পূবালী ব্যাংক কর্মকর্তার করোনা ভাইরাস শনাক্ত ॥ ব্যাংক লকডাউন
পিরোজপুরে পূবালী ব্যাংকের একজন কর্মকর্তার করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় ব্যাংকের পিরোজপুর শাখা লকডাউন করে দেয়া হয়েছে। একই সাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা শহরের মুক্তিযোদ্ধা মার্কেট কমপ্লেক্স ভবনে অবস্থিত পূবালী ব্যাংক কার্যালয়ে গিয়ে ব্যাংক কার্যালয়ে সেটি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দেন। উল্লেখ্য, সোমবার ঈদের দিন রাতে পিরোজপুর পূবালী ব্যাংকে কর্মরত উক্ত কর্মকর্তার করোনা পজেটিভ রিপোর্ট আসে পিরোজপুর স্বাস্থ্য বিভাগের কাছে। রাতেই শহরের শিক্ষাবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর উপহারের তালিকায় চাকুরীজীবি ও স্বচ্ছলদের নাম
পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের জন্য যে তালিকা পাঠানো হয়েছে ওই তালিকায় ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। ওই ইউনিয়ন থেকে প্রেরিত তালিকায় রয়েছে চাকুরীজীবি ও স্বচ্ছল পরিবারের সদস্যদের নাম। সরকারী ঘোষণা অনুযায়ী খেটে খাওয়া দিন মজুরদের নাম তালিকাভুক্ত হওয়ার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে। পরিবারগুলোকে ২ হাজার ৫শ’ টাকা করে দেয়া হবে। ওই টাকা মূলত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে দেয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে বিকাশ, রকেট, নগদ এবং শিওরক্যাশ। অর্থাৎ নগদ সহায়তা হলেও কাউকে নগদে টাকা দেয়াবিস্তারিত পড়ুন
বাগেরহাটে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৮
বাগেরহাটে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের বাগেরহাট সদর হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের খাউলিয়া ফুটবল মাঠে স্থানীয় ইউপি সদস্য বাপ্পারাজ মিনা বাপ্পি ও শিক্ষক শ্রমিকলীগ কর্মী সাইদুল শেখ গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের বিষয়ে উভয়পক্ষ পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। ইউপি সদস্য গ্রুপের আহতরা হলেন, ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বাপ্পারাজ মিনা বাপ্পি, কবির সরদার, সাইফুল জমাদ্দার, নেছার উদ্দিন, অহিদুজ্জামান, আলবিস্তারিত পড়ুন
সাবেক প্রতিমন্ত্রী নূরুল ইসলাম মঞ্জুর ইন্তেকাল
মুক্তিযুদ্ধে নবম সেক্টরের বেসামরিক প্রধান, সাবেক প্রতিমন্ত্রী ও পিরোজপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এবং নূরুল ইসলাম মঞ্জুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজেউন)। সোমবার (২৫ মে) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জানান তার ভাই নুরুল আলম ফরিদ। নূরুল ইসলাম মঞ্জুরের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা ইউনিয়নের হেতালিয়া গ্রামে। বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আলম ফরিদ জানান, তার ভাই নূরুল ইসলাম মঞ্জুর আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর আইনজীবী ছিলেন। এছাড়া তিনি ১৯৫৪ থেকে ১৯৬২ সাল পর্যন্ত বরিশাল জেলা ছাত্রলীগেরবিস্তারিত পড়ুন
