প্রধান সূচি

Sunday, May 24th, 2020

 

নাজিরপুরে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু : নতুন আক্রান্ত ৪ জন

পিরোজপুরের নাজিরপুরে করোনার উপসর্গ নিয়ে সাইফুল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সাইফুল ইসলাম উপজেলার গাওখালী গ্রামের আলতাফ হোসেনের ছেলে। আজ রবিবার ভোরে নৌকায় করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে, উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের বলিবাবলা গ্রামে নতুন করে ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে নাজিরপুর উপজেলা করোনা আক্রান্তের সংখ্যা ৭ জন। উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মৃত যুবকের নমুনা সংগ্রহ শেষে প্রশাসনের সহায়তায় বিকেলে তার মরদেহ দাফন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই যুবক মুন্সিগঞ্জের একটি কাঠের গোলায় কাজ করতেন। ১৪বিস্তারিত পড়ুন


পিরোজপুরে আরও ৯ জন করোনা রোগী শনাক্ত ॥ জেলায় আক্রান্ত ৬২

পিরোজপুরে নতুন করে আরও ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৬২। নতুন আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে দুই জন, নাজিরপুর উপজেলায় ৪ জন এবং মঠবাড়িয়া উপজেলায় ৩ জন। পিরোজপুর জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। উপজেলা ভিত্তিক আক্রান্ত হলো- পিরোজপুর সদর উপজেলায় ১৫ জন, ভান্ডারিয়া উপজেলায় ১২ জন, মঠবাড়িয়া উপজেলায় ১৩ জন, কাউখালী উপজেলায় ১ জন, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৩ জন, ইন্দুরকানী উপজেলায় ১১ জন এবং নাজিরপুর উপজেলায় ৭ জন।


চাঁদ দেখা গেছে, কাল ঈদুল ফিতর

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের বিস্তারের কারণে এবার ভিন্ন মাত্রার ঈদ উদযাপিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার যে ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে তা নির্ধারিত হয় শনিবার রাতেই। এদিন চাঁদ না দেখা যাওয়ায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে ৩০ রোজা শেষে সোমবার ঈদুল ফিতর উদযাপনের দিন নির্ধারণ করা হয়। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে প্রতিবছরই উদযাপিত হয় এই ঈদ উৎসব। এ উপলক্ষে সাধারণত তিন দিনের সরকারি ছুটিবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় সাংবাদিক কাজী ফজলুর রহমানের ইন্তেকাল

দৈনিক ইত্তেফাকের ভান্ডারিয়া সংবাদদাতা, ভান্ডারিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং শহীদ কাজী দেলোয়ারের বড় ভাই কাজী ফজলুর রহমান (৬৪) আজ রবিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার সাভার এনাম মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …… রাজিউন)। তিনি কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি ১৯৮৪ সালে ১ নভেম্বর দৈনিক ইত্তেফাকে যোগদান করেন। আজ ররিবার রাতে জানাজা শেষে ভান্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial