Friday, May 22nd, 2020
পিরোজপুরে করোনা রোগীর সংখ্যা ৫০ ছাড়ালো ॥ একদিনে সর্বাধিক ৯ জন শনাক্ত
পিরোজপুরে করোনা রোগীর সংখ্যা ৫০ ছাড়ালো। শুক্রবার একদিনে সর্বাধিক সংখ্যক ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা হলো ৫৩ জন। শুক্রবার রাতে নতুন ৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে জানান পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি। তিনি জানান, নতুন আক্রাক্ত রোগীদের মধ্যে ৮ জনই জেলার ইন্দুরকানী উপজেলার চর বলেশ্বর গ্রামের। অপরজন মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা গ্রামের। এরা সবাই ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছে। শুক্রবার রাতেই নতুন করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করাসহ প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহণ করবে উপজেলা প্রশাসন। সিভিল জানান কার্যালয় সূত্রেবিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ফোন করে ‘আম্পানের’ ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুক্রবার ফোন করে ঘূর্ণিঝড় আম্পানের কারণে যে ক্ষতি হয়েছে তার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, শুক্রবার বেলা ১১টা ১০মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ফোন করেন এবং রাজ্যে ঘূর্ণিঝড়ের কারণে যে ক্ষতি হয়েছে তার খোঁজ নেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের কারণে ধনসম্পদ ও জানমালের যে ক্ষতি হয়েছে তার জন্য সমবেদনা জানান প্রধানমন্ত্রী এবং তারা শিগগিরই এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশা প্রকাশ করেন। খবর ইউএনবির এসময় সমবেদনা জানানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মমতা ব্যানার্জি। ঘূর্ণিঝড় আম্পান বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ এবংবিস্তারিত পড়ুন
মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষতি পুষিয়ে নিতে আর্থিক প্রণোদনা ও ঋণ প্রদানে মন্ত্রণালয়ের অনুরোধ
সুপার সাইক্লোন ‘আম্পান’ এর প্রভাবে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়-ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে সংশ্লিষ্ট চাষি, খামারি ও উদ্যোক্তাদের জরুরীভিত্তিতে নগদ আর্থিক সহায়তাসহ সহজ শর্তে সুদবিহীন ঋণ প্রদানের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, উপকূলীয় অঞ্চলে ‘আম্পান’-এর প্রভাবে মাছ, গবাদিপশু ও হাঁস-মুরগীর ক্ষয়-ক্ষতির প্রাথমিক বিবরণ পাওয়া গেছে। তবে ক্ষয়-ক্ষতির চূড়ান্ত তালিকা প্রস্তুতকরণে যাচাই-বাছাই চলছে। চিঠিতে আরো জানানো হয়েছে, করোনা মহামারিরবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে এতিম ও দুঃস্থদের মাঝে সেনাবাহিনী ঈদ উপহার প্রদান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে এতিম ও দুঃস্থদের মাঝে সেনাবাহিনী পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের তত্বাবধানে ২৬ হর্স রেজিমেন্ট শেখ হাসিনা সেনানিবাসের উদ্যোগে শহরের দারুল কুরআন মহিলা মাদ্রাসা ও এতিমখানা এবং ইয়াছিন খানের পুল সংলগ্ন নূরানী তা’লিমুল কুরআন মাদ্রাসা ও শিশুসদনের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে পোলাও চাল, সেমাই, চিনি, দুধ, তেল, ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় শেখ হাসিনা সেনানিবাসের ২৬ হর্স রেজিমেন্টের মেজর সাদিকুজ্জামান জোহা, দারুল কুরআন মহিলা মাদ্রাসাবিস্তারিত পড়ুন
ঘুর্ণিঝড় আম্পানের তান্ডব
নাজিরপুরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ব্যাপক ক্ষতি
ঘুর্ণিঝড় আম্পানে প্রভাবে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৬ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় ঘের ও পুকুর তলিয়ে যায়। উপজেলার অধিকাংশ মৎস্য ও প্লোট্রি খামারীদের খামার পানিতে ডুবে ঘেরে মাছ বের হয়ে এবং প্লোট্রি খামারীদের ঘরগুলো পানিতে তলিয়ে মুরগী মারা গিয়ে এ ক্ষতির মুখে পড়েছেন খামারীরা। উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের বিল ডমুরিয়া গ্রামের প্লোট্রি খামারী কামাল ফকির জানান, বুধবার রাত ১০ টার দিকে তার মৎস্য ও মুরগীর খামার ঘর পানিতে তলিয়ে যায়। অনেক চেষ্টা কররেও তিনি মুরগী বাঁচাতে পারেন নি। খামারের ঘরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় আম্পানে নষ্ট হওয়া লাখ লাখ টাকার মালামাল নদীতে
বুধবার রাতে সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে নদীতে জোয়ারের পানি বৃদ্ধিতে পিরোজপুরের ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ভান্ডারিয়া বাজারের দোকানগুলোতে পানি ঢুকে বহু ব্যবসায়ীর লাখ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। শুক্রবার ওই সকল ব্যাবসায়ীরা তাদের দোকান এবং গোডাউন খুলে দুর্গন্ধযুক্ত নষ্ট মালামাল বাজার লাগোয়া পোনা নদীতে ফেলে দেয়। সরেজমিনে গিয়ে বাজারের পশ্চিম দিকে বহমান কঁচা নদীর শাখা পোনা নাদী এবং দক্ষিন দিক থেকে পূর্ব দিকে পোনা নদীর শাখা ভূবনেশ্বর খাল লাগোয়া সকল ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পানি ওঠার ফলে ওই সকল ব্যবসায়ীদের দোকান এবং গোডাউনে থাকা লাখ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে যায় এবংবিস্তারিত পড়ুন
শিশু বয়সেই সব রোজা রাখছে মা হারা রিফাত
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ডের জগৎপট্টি গ্রামের শিশু রিফাত হোসেন এ বছর সব রোজা রাখছে। রিফাত স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী’র ছাত্র। রিফাতের জন্মের পরেই তার মা মারা যায়। ওর বয়স এখন ১১ বছর। এবছর রিফাত সব রোজা রাখা শুরু করেছে। রিফাত ছোট থেকে ৫টি, ৭টি করে রোজা রাখতো। এ বছর যখন সে সব রোজা রাখার নিয়ত করে রোজা রাখা শুরু করে তার ২৪তম রোজা সম্পন্ন হয়। ওই দিন সে ইফাতার করে তারাবিহ নামাজ পড়তে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে ২৫তম রোজা রাখার জন্য রাতেবিস্তারিত পড়ুন
ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে পিরোজপুর জেলা পুলিশ
করোনা সংকটের মধ্যে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পিরোজপুরের নিম্ন আয়ের মানুষেরা যখন দিশেহারা ঠিক তখন পিরোজপুর জেলা পুলিশ ক্ষতিগ্রস্থ মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছে খাবার। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ মানুষের খাদ্য সংকট দূর করতে নেয়া হয়েছে এই উদ্দ্যোগ। বৃহস্পতিবার রাতভর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন পিরোজপুর জেলার পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন। পিরোজপুরে কর্মরত ২০১৪ সালের পুলিশ সদস্যদের ৪৭তম ব্যাচের নিজেদের অর্থায়নে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। প্রায়বিস্তারিত পড়ুন
