Monday, May 18th, 2020
সমুদ্রে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের জন্য ২৩ হাজার ৪৯৭ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ
মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চলতি ২০১৯-২০ অর্থবছরে দেশের সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন (২০মে-২৩জুলাই) মৎস্য আহরণ নিষিদ্ধকালীন জেলেদের জন্য ২৩ হাজার ৪৯৬ দশমিক ৯৮ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার। সমুদ্র উপকূলীয় ১২টি জেলার ৪৪টি উপজেলা এবং চট্টগ্রাম মহানগরীর ৪ লক্ষ ১৯ হাজার ৫ শত ৮৯টি জেলে পরিবারের জন্য এ বরাদ্দ প্রদান করা হয়েছে। এর আওতায় সমুদ্রে মৎস্য আহরণে বিরত থাকা নিবন্ধিত কার্ডধারী প্রতিটি জেলে পরিবারকে প্রতি মাসে ৪০ কেজি হারে ৪২দিন (২০মে-৩০জুন) মোট ৫৬ কেজি চাল ১ম কিস্তিতে প্রদান করা হবে। ১৭ মে (রবিবার) সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এবিস্তারিত পড়ুন
