প্রধান সূচি

Friday, May 15th, 2020

 

পিরোজপুরের ইন্দুরকানীতে তিনজন করোনা রোগী সনাক্ত : জেলায় আক্রান্ত ৩১

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তারা ঢাকা ও নারায়নগঞ্জ থেকে এসেছে। শুক্রবার সন্ধ্যায় তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট ইন্দুরকানীতে এসে পৌঁছায়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হলো ৩১ জন। ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আমিন উল ইসলাম জানান, গত মঙ্গলবার উপজেলার ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার রাতে তাদের রিপোর্ট পাওয়া যায়। প্রাপ্ত রিপোর্টে ৬ জনের মধ্যে তিনজনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। এদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। ঢাকা থেকে আগত মমতাজ (৫০), রুখসানার (৩৫) বাড়ি বালিপাড়ার সেপাই বাড়িতে। কিছুদিন আগে তারা মাইক্রোবাস যোগে ঢাকাবিস্তারিত পড়ুন


শরণখোলায় প্রধানমন্ত্রীর ঘোষিত আর্থিক সহায়তার তালিকা তৈরীতে মেম্বারদের অনিয়ম

বাগেরহাটের শরণখোলায় করোনায়ভাইরাসের কারণে কর্মহীন নিম্নআয়ের মানুষ ও হতদরিদ্রদের প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তার তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম ধরা পড়ার পর তা সংশোধনে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। যেহেতু, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ প্রদান করার কথা, তাই এই সুযোগে  উপজেলার বিভিন্ন ওয়ার্ডের কতিপয় লোভী ইউপি সদস্য তাদের নিজের মোবাইল নম্বরটি জুড়ে দিয়েছে সুবিধাভোগীর নামের পাশে। এছাড়া, তালিকায় চৌকিদার, সরকারি বিভিন্ন সুবিধাভোগকারী ও স্বচ্ছল ব্যক্তির নাম রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে, অনিয়মে জড়িতদের নাম জানাতে অপারগতা প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানা গেছে, শরণখোলা উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষিতবিস্তারিত পড়ুন


কাউখালীতে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইনে তিনজনের জরিমানা

পিরোজপুরের কাউখালীতে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইনে তিনজনের দুই হাজার একশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোছা. খালেদা খাতুন রেখা এ জরিমানা করেন। মোছা. খালেদা খাতুন রেখা বলেন, শহরের বিভিন্ন প্রান্তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় সামাজিক দূরত্ব না মানার সত্যতা মেলে। এ সময় তিনজনকে দুই হাজার  একশত টাকা জরিমানা করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা, বাজার নিয়ন্ত্রণ ও মানুষকে ঘরে রাখতে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।


পিরোজপুরে মায়ের সামনে কলেজ পুড়ুয়া ছেলেকে পিটিয়ে জখম করলেন ইউপি মেম্বর

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জাকির হোসেন হাওলাদারের বিরুদ্ধে মায়ের সামনে কলেজ পড়ুয়া ছেলেকে পিটিয়ে হাত ও পা গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি খড়ের গাদায় (মেই) আগুন দেয়ার অভিযোগ তুলে ইব্রাহিম হাওলাদার (১৮)কে ডেকে নিয়ে মায়ের সামনে বেধরক পিটিয়ে আহত করে ওই মেম্বর। এসময় সামাজিক নিরাপত্তা ভেঙ্গে সেখানে প্রচুর লোকজন জড়ো হয়। এরপর মেম্বর ছেলেটির মা হেনোয়ারা বেগমকে বলেন খড়ের গাদায় আগুন দেয়ার অপরাধে ৩০ হাজার টাকা জড়িমানা করা হলো। এ ব্যপারে ইব্রাহিমের মা হেনোয়ারা বেগম বলেন, “আমার আপন মেয়ের জামাইয়েরবিস্তারিত পড়ুন


পিরোজপুরের স্বরূপকাঠীতে প্রথম করোনা রোগী শনাক্ত

জেলার নেছারাবাদ (স্বেরূপকাঠী) উপজেলায় কাঞ্চন(৩২) নামে এক ব্যক্তির প্রথম করোনা শনাক্ত হয়েছে। তিনি খু্লনা-বরিশাল রুটের একজন ট্রাক চালাক। তার বাড়ী উপজেলার সোহাগদল ইউনিয়নের ২নং ওয়ার্ডে। বৃহস্পতিবার রাতে নেছারাবাদ উপজেলা হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ওই বাড়ী লকডাউন ঘোষণা করা হয়েছে। উপজেলায় এই প্রথম করোনা ধরা পড়ায় মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। ডা. ফিরোজ কিবরিয়া জানান, আক্রান্ত ব্যক্তি একজন ট্রাক ড্রাইভার। বরিশাল থেকে তিনি(কাঞ্চন) দু’দিন পূর্বে করোনা টেষ্ট করান। বৃহস্পতিবার বরিশাল শেবাচিম থেকে জানানো হয় দুলালের করোনা রিপোর্ট পজেটিভ। ডা. ফিরোজ কিবরিয়া আরোবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial