প্রধান সূচি

Sunday, May 10th, 2020

 

মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষতি পোষাতে সব ব্যবস্থা নেয়া হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

করোনাভাইরাস পরিস্থিতিতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি। রবিবার রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে মাঠ পর্যায়ের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে করোনা পরিস্থতিতে করণীয় বিষয়ে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা জানান। এসময় মন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র চাষি ও খামারি থেকে শুরু করে বাণিজ্যিক উদ্যোক্তাদের সকল প্রকার সহযোগিতা দিতে ব্যাপক পরিকল্পনা নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আর্থিক প্রণোদনা প্রদান, স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ প্রদান, কারিগরী সহায়তা এবং মৎস্য ওবিস্তারিত পড়ুন


পিরোজপুরে আরও তিন জন করোনা রোগী সনাক্ত ॥ জেলা মোট আক্রান্ত ২০

পিরোজপুরে আরও তিন জন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে। এরা পিরোজপুরের মঠবাড়িয়া পৌর এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ জনে। পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি জানান, নতুন তিন জন করোনা পজেটিভ রোগীর রিপোর্ট পাওয়ার পরে আক্রান্তদের বাড়ি লকডাউন ঘোষণা করেছে মঠবাড়িয়া উপজেলা প্রশাসন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial