প্রধান সূচি

Sunday, May 3rd, 2020

 

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত -১

বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী নামক স্থানে পিকআপের ধাক্কায় সাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার বেলা ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত সুনীল শীল (৬০) উপজেলার পিলজংঙ্গ গ্রামের মৃত শশী ভুষন শীলের ছেলে। কাটাখালী হাইওয়ে থানার ওসি রবিউল ইসলাম জানান, মোংলা থেকে ছেড়ে আসা পিকআপটি খুলনা মোংলা মহাসড়কের কাটাখালী নামক স্থানে পৌঁছালে সাইকেল আরোহী সুনীল শীলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।


বাগেরহাটে ২৭০০ আনসার ও ভিডিপি সদস্যকে খাদ্য সামগ্রী প্রদান

বাগেরহাট জেলার ৯টি উপজেলার ২ হাজার ৭০০ আনসার ও ভিডিপি সদস্যকে খাদ্য সহায়তা দিয়েছে বাগেরহাট জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কার্যালয়। রবিবার দুপুরে জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে এ সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা আনসার কমান্ড্যান্ট মো. নাহিদ হাসান জনি, সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।


চিতলমারীতে শেরেবাংলা কলেজ ছাত্রলীগের স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কর্তন

বাগেরহাটের চিতলমারীতে মহারমারি করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট থাকায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আড়াই বিঘা জমির ধান কেটে দিয়েছেন শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নির্দেশনায় কলেজ ছাত্রলীগের সভাপতি মো. আবু তালেব মোল্লা ও সাধারণ সম্পাদক মো. রুবেল মুন্সীর উদ্যোগে রবিবার সকাল ৮টায় এ ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় শিবপুর মধ্যপাড়া গ্রামের কৃষক মিল্টন কির্ত্তুনীয়ার আড়াই বিঘা জমির জমির ধান কেটে তার বাড়ি পৌঁছে দেন ছাত্রলীগের ২৫ জন নেতাকর্মী। এ ব্যাপারে জমির মারিক মিল্টন কির্ত্তুনীয়া জানান, করোনা দুর্যোগের কারণেবিস্তারিত পড়ুন


পাইকগাছায় গৃহবধুকে যৌন নিপিড়নের অভিযোগে যুবক গ্রেফতার

পাইকগাছায় গৃহবধুকে যৌন নিপিড়নের অভিযোগে রেজাউল সরদার (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে গদাইপুরের বাইশারাবাদ আবাসন প্রকল্পের বাসিন্দা মৃত. নিয়ামত সরদারের ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। কচুবুনিয়ার সেলিম সরদারের স্ত্রী ঝুমুর খাতুন (২২) জানান, রেজাউল দীর্ঘদিন ধরে তাকে নানা প্রলোভন দেখিয়ে অবৈধ যৌন প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে রেজাউলের পরিবারকে জানালে কোন প্রতিকার হয়নি। গত ১মে ওয়াপদার রাস্তা দিয়ে ঘেরে যাবার পথে রেজাউল অবৈধ সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়ে পথ আগলে শ্লীলতাহানী ঘটায়। এ ঘটনায় ঝুমুর খাতুন বাদী হয়ে রেজাউলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial