Friday, May 1st, 2020
করোনাভাইরাস পরিস্থিতিতে তরমুজ নিয়ে দুঃশ্চিন্তায় পিরোজপুরের চাষীরা
বিগত কয়েক বছর ধরে পিরোজপুর সদর উপজেলার চালিতাখালী গ্রামে কয়েক বছর ধরে চলে আসছিলো তরমুজের আবাদ। এ বছর কম জমিতে তরমুজ চাষ হলেও ভালো ফলনের আশায় বুক বেঁধেছিলেন চাষীরা। তবে করোনাভাইরাসের সংক্রমণের কারণে মাঠে তরমুজ কিনতে আসছে না ক্রেতারা। আর তাই এবার বড় ধরণের ক্ষতির আশংকা করছেন স্থানীয় চাষীরা। এদিকে, গত ২৭ এপ্রিল এই গ্রামে একজনের করোনা ভাইরাস পজেটিভ রোগী সনান্ত হওয়ায় তরমুজচাষীসহ এলাকাবাসীর মধ্যে আতঙ্কও দেখা দিয়েছে। খুব ভোর বেলা তরমুজ ক্ষেতে ছুটে যান পিরোজপুর সদর উপজেলার চালিতাখালী গ্রামের তরমুজ চাষী আজিজুল ইসলাম। এরপর ঢেকিকল দিয়ে ঘন্টার পর ঘন্টাবিস্তারিত পড়ুন
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শ্রমিকদের মারধর ও বের করে দেওয়ার অভিযোগ
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্লকের কাজে নিয়োজিত শ্রমিকদের মারধর ও জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ উঠেছে আনসার কমান্ডার মো. লিয়াকত হোসেনের বিরুদ্ধে। শ্রমিক ও ঠিকাদারদের কাছ থেকে উৎকোচ গ্রহনেরও অভিযোগ রয়েছে এই আনসার কমান্ডারের বিরুদ্ধে। মুঠোফোনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিষয়ে জানতে চাইলে আনসার কমান্ডার লিয়াকত হোসেন নিজেকে নির্দোষ বলে দ্রুত ফোনটি কেটে দেন। এসব বিষয় ক্ষতিয়ে দেখে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ^াস দিয়েছেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম। মারধরের শিকার ইব্রাহীম মোড়ল, তরিকুল ইসলাম, মাসুদ সরদার, বাবুল শেখসহ কয়েক জন বলেন, “এন ইসলাম” কনস্ট্রাকশনের অধীনে করোনারবিস্তারিত পড়ুন
মহান মে দিবস উপলক্ষে শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
মহান মে দিবস উপলক্ষে বাগেরহাট জেলার ২১টি ট্রেড ইউনিয়নের ৬ হাজার ৩শ’ জন শ্রমিককে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় বাগেরহাট পৌরসভা চত্বরে ট্রেড ইউনিয়নের কর্মকর্তাদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খানবিস্তারিত পড়ুন
