Sunday, April 26th, 2020
শুরুতেই নিয়েছেন ব্যতিক্রমী সব পদক্ষেপ
করোনা মোকাবিলায় দিনরাত কাজ করছেন কাউখালীর ইউএনও খালেদা খাতুন রেখা
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমন ছড়িয়ে পড়ার পর দম ফেলার সময় নেই স্থানীয় প্রশাসনের। সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন সকলেই। তবে সরকারি নির্দেশনা ছাড়াও করোনার সংক্রমন রোধে অনেক কর্মকর্তা নিয়েছেন ব্যতিক্রমী সব উদ্যোগ। এরকমই একজন পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা। ভৌগোলিকভাবে কঁচা নদীর কোল ঘেঁষে এবং সন্ধ্যা নদী দ্বারা বিভক্ত ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কাউখালী উপজেলার একপাশে ঝালকাঠি জেলা এবং অন্যপ্রান্তে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) ভান্ডারিয়া উপজেলা। এছাড়া এ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া গাবখান চ্যানেল থেকে প্রতিদিনই দেশী ও বিদেশী অসংখ্য জাহাজ চলাচল চলাচল করে। অন্যদিকেবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় দু:স্থ কল্যাণ সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
জাতীয়পার্টি (জেপি) ও সাবেক মন্ত্রী চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত সামাজিক উন্নয়ন দু:স্থ কল্যাণ সংস্থা (ডিকেএস) এর উদ্যোগে করোনা ভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় তার (আনোয়ার হোসেন মঞ্জু) নির্বাচনী পিরোজপুর-২ আসনের (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী উপজেলা) কর্মহীন, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণে করা হচ্ছে। চলমান কার্যক্রমের দ্বিতীয় ধাপে রবিবার বিকেলে ভান্ডারিয়া উপজেলার তিনটি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভান্ডারিয়া সদরে পৌর শহরের সড়ক ও জনপদ বিভাগ প্রাঙ্গনে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, গৌরীপুরবিস্তারিত পড়ুন
নাজিরপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ
করোনাভাইরাসের কারণে দেশে ধান কাটার মৌসুমে ধান কাটার শ্রমিক নিয়ে যেখানে কৃষকরা হিমশিম খাচ্ছে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এগিয়ে এসেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ রবিবার উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বড় আমতলা গ্রামের ৩ কৃষকের মাঠ থেকে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিয়েছে তারা। নাজিরপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপসের নেতৃত্বে ওই দিন সকাল ৯টায় শুরু হওয়া ওই ধান কাটা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকসহ প্রায় শতাধিক ছাত্রলীগ কর্মী। এ সময় ওই এলাকারবিস্তারিত পড়ুন
করোনা ও ক্ষুধা মোকাবেলায় সবকিছু করছেন প্রধানমন্ত্রী : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, করোনা এবং ক্ষুধা মোকাবেলায় সবকিছু করছেন প্রধানমন্ত্রী। করোনা বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে সকল সাহসী পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করছেন বিশ্বের অন্য কোন দেশ তা এখনও করতে পারেনি। প্রধানমন্ত্রী শুধুমাত্র কৃষি উপখাতের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন। দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি মৎস্য চাষী, হাস-মুরগী ও পশুর খামারীদের মাত্র ৪% সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছেন। এর ফলে এই খাতটি ক্ষতি কাটিয়ে উঠতে পারবে এবং আরও বিকশিত হবে। মন্ত্রী আজ রবিবার পিরোজপুরের নাজিরপুরে তার ব্যক্তিগত তহবিল থেকেবিস্তারিত পড়ুন
কাউখালীতে বিএনপি নেতা দ্বীন মোহাম্মদের ত্রাণ বিতরণ
করোনাভাইরাস পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নিজ উদ্যোগে ১৫০টি পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করেছেন পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ। উপজেলার ৫টি ইউনিয়নে গ্রামীন জনপদে কর্মহীন দিনমজুর ও অসহায়-দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় বিএনপি’রনেতা-কর্মীরা। ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারে চাল, ডাল, আলু ও লবন দেয়া হয়। এ বিষয়ে এইচ. এম. দ্বীন মোহাম্মদ বলেন, দুর্যোগকালীন সময়ে ক্ষুধা নিবারণের জন্য লড়াই করছে অসংখ্য মানুষ। আমার ক্ষুদ্র চেষ্টায় দারিদ্রসীমার নিচে বাস করা মানুষের পাশে দাঁড়িয়েছি। এই দুর্যোগকালীণ সময়ে তারাবিস্তারিত পড়ুন
