প্রধান সূচি

Friday, April 24th, 2020

 

শনিবার রোজা শুরু

বাংলাদেশের আকাশে শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই রহমত, বরকত ও নাজাতের বাণী নিয়ে শনিবার শুরু হবে সিয়াম সাধনার মাস রমজান। শুক্রবার সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম বায়তুল মোকাররমে এক ব্রিফিংয়ে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি জানান। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু। আজ এশার নামাজের পর আদায় করতে হবে তারাবির নামাজ। রোজা রাখতে ভোররাতে খেতে হবে সেহরি। এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার থেকেবিস্তারিত পড়ুন


পিরোজপুর মানা হচ্ছে না লকডাউন ॥ প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে জনসমাগম

করোনাভাইরাস বিশ্বব্যাপী এক মহামারি সৃষ্টি করেছে। মৃত্যুর মিছিল বাড়ছেই। তবুও মানুষ সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকছে না। পিরোজপুরে করোনার রোগী সনাক্ত হয়েছে ৫ জন। প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই করা হচ্ছে সচেতনতামূলক প্রচার প্রচারণা। গত ১৬ এপিল রাতে পিরোজপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব ধরনের জনসমাগমের উপর জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। তাছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করার জন্য সামাজিক দুরত্ব বজায় রেখে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যায়। এ সময় পর্যন্ত মুদি মনোহরি, মাছ-মাংস ও কাঁচা বাজারবিস্তারিত পড়ুন


খাদ্য সহায়তা দিচ্ছেন অসহায় মানুষদের ॥ লকডাউন মেনে চলার আহবান

করোনা ঝুঁকি নিয়ে পিরোজপুরে অসহায় মানুষদের পাশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

করোনা পরিস্থিতিতে দেশ, সারা বিশ্ব যখন স্থবির হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে অফিস আদালতসহ দেশের উৎপাদনের চাঁকা। সারাদেশে চলছে সরকারী সাধারণ ছুটি। লকডাউন হয়ে গেছে দেশের প্রায় প্রতিটি জেলা। করোনাভাইরাস সংক্রামণ থেকে বাঁচতে সরকার লোকজনকে ঘরে থাকার জন্য বলছে। সামজিক দুরত্ব বজায় রেখে জরুরী কাজকর্ম করার নির্দেশনা রয়েছে। করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে ব্যবসা-বানিজ্য, কল-কারখানা, মার্কেট, দোকানপাট। কাজ হারিয়ে অসহায় হয়ে পড়েছে সকল শ্রেণী পেশার মানুষ। এক প্রকার থমকে গেছে দেশ। আর এর বাইরে নয় পিরোজপুরও। পিরোজপুর জেলায় গত ১৬ এপিল থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial