প্রধান সূচি

Thursday, April 23rd, 2020

 

করোনা শেষে অপেক্ষা করছে ভয়াবহ দুর্ভিক্ষ

করোনাভাইরাস মহামারি শেষে ভয়াবহ দুর্ভিক্ষ অপেক্ষা করছে বলে জানিয়েছে জাতিসংঘ৷ ইতিমধ্যে বিশ্বের একটা বড় অংশে খাদ্যাভাব শুরু হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই তা দুর্ভিক্ষের আকার নেবে৷ কিছু অঞ্চলে ইতিমধ্যেই দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছে৷ অবিলম্বে পদক্ষেপ না নিলে ভয়াবহ দুর্ভিক্ষের সাক্ষী থাকবে বিশ্ববাসী৷ বহু মানুষ না খেতে পেয়ে মারা যাবে৷ জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এক্সিকিউটিভ ডিরেক্টর ডেভিড বিসলের বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবার মানব সভ্যতা সবচেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে৷ সিরিয়া, ইয়েমেনসহ একাধিক দেশে যুদ্ধ, আফ্রিকায় পঙ্গপালের হানা, লেবানন, কঙ্গো, সুদান ও ইথিওপিয়ায় একের পর এক প্রাকৃতি দুর্যোগ ও অর্থনৈতিক মন্দা-বিস্তারিত পড়ুন


সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মহামারি করোনা মোকাবেলা করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মহামারি করোনা দুর্যোগ মোকাবেলা করতে হবে। এ দুর্যোগের কারণে প্রতিটি দরিদ্র পরিবারকে সরকার খাদ্য সহায়তা দিচ্ছে। একজন  মানুষও যেন অভুক্ত না থাকে সে জন্য সরকার পর্যাপ্ত খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। এ খাদ্য সহায়তা যাতে সঠিকভাবে প্রকৃত গরীব মানুষ পায় সেদিকে খেয়াল রাখার জন্য তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে পিছিয়ে পড়া ১১ ধরণের মানুষদের খাদ্য সহায়তা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

করোনা পরিস্থিতিজনিত কর্মহীন মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্য বিতরণের ক্ষেত্রে পিরোজপুরে এক ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। কামার, কুমার, তাঁতী, জেলে, হরিজন (মুচি, মেথর, ডোম), নরসুন্দর (নাপিত, ক্ষৌরকার, পরামানিক), রজকদাস (ধোপা), শাঁখারী (শাঁখা প্রস্তুতকারী), সৎকারকর্মী (চন্ডাল), হরিদাস, ঋষি (চর্মকার), স্বর্ণকার কারিগর ইত্যাদি ১১ ধরণের পেশায় নিয়োজিত কর্মজীবিদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এ খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন। সারা দেশেরমত পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলায় করোনাভাইরাসজনিত কারণে লকডাউন পরিস্থিতিতে বেকার-মজুরী বঞ্চিত অসহায় মানুষের মাঝেবিস্তারিত পড়ুন


রমজান উপলক্ষে কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞার প্রসংশনীয় উদ্যোগ

করোনাভাইরাসের পরিস্থিতিতে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য শ্রমজীবী মানুষ। অসহায় ও কর্মহীন মানুষসহ নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত মানুষদের সহায়তায় পাশে দাঁড়িয়েছেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি উপজেলার ৭ হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। প্রতিটি পরিবারকে ১ কেজি চিড়া, ১ কেজি ছোলা বুট, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম মুড়ি. ৫০০ গ্রাম খেজুর, ২০০ গ্রাম ট্যাং অরেঞ্জ পাউডার দেওয়া হচ্ছে। তিনি করোনা প্রতিরোধে উপজেলাবাসীর মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও রাখছেন বিশেষ ভূমিকা। বর্তমান করোনা সংকট থেকে উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসরণবিস্তারিত পড়ুন


আশা হতাশার দোলাচলে আমের গুটিতে দোল খাচ্ছে চাষীর স্বপ্ন

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আশা-হতাশার দোলাচলে আম চাষীর স্বপ্ন দুলছে। করোনার প্রভাবে আমের বাজার পাবে কি না তা নিয়ে চাষীরা হতাশায় ভুগছেন। আম গাছের মুকুলের ডগায় ডগায় দোল খাচ্ছে আমের গুটি। দিন দিন বড় হচ্ছে আমের গুটি। বাগানে আমের গুটি দেখে আনন্দে আত্মহারা বাগান মালিক ও চাষী। আমের গুটিতে দোল খাচ্ছে আম চাষীর স্বপ্ন। নানা জাতের আম, স্বাধ এবং রংবেরঙের আমের রং লেগেছে চাষীর মনে। সোনালী এই স্বপ্ন পূরণে চাষীরা বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। তবে মনে রয়েছে শংঙ্কা। করোনা প্রাদুর্ভাব ও বছরের শুরু থেকেই ঝড় বৃষ্টি লেগেই আছে। বৈশাখের তান্ডব,বিস্তারিত পড়ুন


মোংলা থেকে দেশের বিভিন্ন এলাকায় ধান কাটা ও মাড়াই শ্রমিক পাঠানো হচ্ছে

দেশের বিভিন্ন এলাকায় ধান কাটা ও মাড়াই শ্রমিকের যোগান হচ্ছে সুন্দরবন সংলগ্ন মোংলার উপকূলীয় অঞ্চল থেকে। স্বাস্থ্য পরীক্ষা শেষে পাঠানো হচ্ছে এসব শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে সড়ক পথে প্রথম দফায় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বরিশালের বিভিন্ন এলাকায় ধান কাটার শ্রমিক পাঠানো হয়েছে। জানা গেছে, নোনা পানির চিংড়ি ঘের অধ্যুষিত এ অঞ্চলে মূলত: একমুখী ফসল আমনের উৎপাদন হয়ে থাকে। তাও চাহিদার তুলনায় খুবই কম। এ ধানের উৎপাদনে দিনমজুর শ্রমিক তো দূরের কথা জমির মালিকেরও খাদ্য চাহিদা পূরণ হয় না। তাই প্রতি বছর এখানকার শ্রমিকরা ধান কাটা ও মাড়াই মৌসুমে এক প্রান্ত থেকে অপরবিস্তারিত পড়ুন


মোংলায় পশুর রিভার ওয়াটারকিপারের খাদ্য সহায়তা প্রদান

করোনাভাইরাসের প্রার্দুভাবে পশুর রিভার ওয়াটারকিপার, বাপা বাগেরহাট জেলা কমিটি ও ওয়াটারকিপার্স বাংলাদেশ’র পক্ষ থেকে মোংলার শতাধিক জেলে ও শ্রমজীবী পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মোংলা প্রেসক্লাব মিলনায়তনে এ খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব এইচ এম দুলাল, পশুর রিভার ওয়াটারকিপার বাপা’র বাগেরহাট জেলা সমন্বয়কারী মো. নূর আলম শেখ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. হাসান গাজী, সাংবাদিক নেতা মনিরুল হায়দার ইকবাল, আমীর হোসেন আমু, আবু হোসাইন সুমন, মো. আবুল হাসান, সোহাগ মোল্লা, বাপা নেতা নাজমুল হক, তানজীম হোসেন মুকুল, পশুর রিভার ওয়াটারকিপারের ভলান্টিয়ার আব্দুর রশিদ ও কমলা সরকারবিস্তারিত পড়ুন


কৃষকদের কম্বাইন হারভেস্টার মেশিন দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুরের নাজিরপুরে সরকারি উন্নয়ন সহায়তায় ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন হস্তান্তর করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি। এ সময় মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। এ উপজেলায় চাষকৃত জমির ধান সহজে কর্তন ও ধান চাষে খরচ কমানোর জন্য সরকার কৃষকদের মাঝে ৫০ শতাংশ ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করছে। তারই অংশ হিসেবে নাজিরপুরে এই মেশিন বিতরণ করা হলো। যাতে করোনা পরবর্তী সময়ে খাদ্য সংকট দেখাবিস্তারিত পড়ুন


মোংলার অসহায় পরিবারের মাঝে বিএনপি নেতা ড. ফরিদের খাদ্য সামগ্রী বিতরণ

করোনার প্রার্দুভাবে কাজ হারিয়ে খাদ্য সংকটে পড়া মোংলার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। ফরিদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে বৃহস্পতিবার সকালে মোংলা পৌর শহরের মামার ঘাট এলাকায় দরিদ্র পথচারীদের মাঝে ও পৌর এলাকার ৯টি ওয়ার্ডের অসহায় মানুষের ঘরে ঘরে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। মোংলা পৌর এলাকার ১৬১টি পরিবার ও উপজেলার ৬টি ইউনিয়নের ৫৭৫টি পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা দিয়েছেন বিএনপি নেতা শেখ ফরিদ। এছাড়া পাশ্ববর্তী রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের ১৪০০ পরিবারের মাঝেও এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।


বাগেরহাটে ৭৫০০ জেলেকে চাল প্রদান

সরকারী নির্দেশ অনুযায়ী জাটকা মৌসুমে দুই মাস ইলিশ মাছ ধরা বন্ধ থাকায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বাগেরহাটে ৭ হাজার ৫শত জেলেদের মাঝে দুই মন (৮০ কেজি) করে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাটে পৌরসভার মেয়র খান হাবিববুর রহমান উপস্থিত থেকে পৌরসভার মধ্যে ১২১জন জেলেকে দুই মন করে চাল বিতরণ করেন। এ সময় সরদার ওমর ফারুকসহ বিভিন্ন মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। জেলার অন্যান্য উপজেলার প্রত্যেক জেলেকে দুই মন করে চাল পৌঁছানোর জন্য জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধির কাছে চাল পাঠানো হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক জানান, জাটকা মৌসুমে দুই মাসবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial