Wednesday, April 22nd, 2020
করোনাভাইরাস পরিস্থিতি
রমজানকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়ায় মিরাজুল ইসলামের মহতি উদ্যোগ
করোনাভাইরাস মোকাবেলায় সমগ্র দেশ আজ স্থবির, বিপর্যস্ত জনজীবন। আর এ সংকটকালীন সময়ে দেবদূতের মতো পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অসহায় ও কর্মহীন মানুষসহ নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত মানুষদের সহায়তায় পাশে দাঁড়িয়েছেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজ। তিনি করোনা প্রতিরোধে উপজেলাবাসীর মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও রাখছেন বিশেষ ভূমিকা। আপদকালীন সময়ে করোনা রোগীর চিকিৎসার জন্য ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষায় তিনি প্রয়োজনীয় উপকরণ, সরঞ্জামাদি ও নগদ ১০ লাখ টাকা প্রদান করেছেন। বর্তমান করোনা সংকট থেকে উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসরণ করে কর্মহীন শ্রমজীবী ও নিম্ন আয়েরবিস্তারিত পড়ুন
ছুটি বাড়ল ৫ মে পর্যন্ত
দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ছুটি বাড়ার সঙ্গে সঙ্গে নতুন অনেক নির্দেশনাও এসেছে। নির্দেশনায় নতুন কিছু বিষয় রয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটির মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতভাবে ওই সুপারিশের সিদ্ধান্ত হয়। করোনা সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশে টানা ৩১বিস্তারিত পড়ুন
প্রান্তিক পর্যায়ে উৎপাদিত মাছ, দুধ, ডিম ও পোল্ট্রি বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
দেশের প্রান্তিক পর্যায়ের চাষী, খামারি এবং উদ্যোক্তাদের উৎপাদিত মাছ, দুধ, ডিম ও পোল্ট্রি বাজারজাত করার উদ্যোগ গ্রহণের জন্য সকল জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। করোনা পরিস্থিতিতে বাজারজাতকরণ সংকটে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ উৎপাদক, খামারি ও উদ্যোক্তাদের কথা মাথায় রেখে এবং ভোক্তাদের প্রাণিজ পণ্য প্রাপ্তির চাহিদা বিবেচনা করে এ নির্দেশনা প্রদান করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, উদ্যোক্তা ও খামারিদের সহযোগিতায় স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এ উদ্যোগ গ্রহণের জন্য বলা হয়েছে। বুধবার এ সংক্রান্ত নির্দেশনা জারী করে মৎস্য অধিদপ্তর ওবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে দেশের একজন মানুষও অনাহারে থাকবে না : শ. ম. রেজাউল করিম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, করোনা সংকট মোকাবেলায় বিশে^র অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের প্রস্তুতি ভালো। শেখ হাসিনার সরকার ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগিতার জন্য যে প্যাকেজ ঘোষণা করেছে তার মাধ্যমে আগামী তিন বছর মানুষের কল্যাণ করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে দেশের একজন মানুষও অনাহারে থাকবে না। বুধবার শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পিরোজপুর পৌরসভার দেড় হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান দুর্যোগ পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। এই করোনা পরিস্থিতির মধ্যেও অর্থনীতির চাকাকেবিস্তারিত পড়ুন
ত্রাণ চাইতে গিয়ে মেম্বরের হাতে লাঞ্চিত হলেন ৮০ বছরের বৃদ্ধ !
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার শেষ প্রান্তে কলারণ গ্রামে ত্রাণ চাইতে গিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের (মেম্বর) হাতে গলা ধাক্কা খেলেন ৮০ বছরের বৃদ্ধ ইসমাইল খান। মঙ্গলবার বিকেলে উপজেলার কলারণ তালুকদার হাটে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পশ্চিম কলারণ গ্রামের ইসমাইল খান (৮০) করোনার জন্য বিতরণকৃত কোন ত্রাণ না পেয়ে ওই ওয়াডের্র ইউপি সদস্য মো. শাহাজাহানের কাছে ত্রানের কথা বললে, সে উত্তেজিত হয়ে বৃদ্ধকে বলে ‘ত্ইু ভোট দেও নাই, তোকে কিসের ত্রাণ দিব।’ বৃদ্ধ এর প্রতিবাদ করলে তাকে গলা ধাক্কা দিয়ে বলে ‘তুই এখন বাড়ী যা, তুই যাকে ভোট দিছ সে তোকেবিস্তারিত পড়ুন
কাউখালীতে ট্রলারের ধাক্কায় জেলে নিহত
পিরোজপুরের কাউখালী উপজেলায় সন্ধ্যা নদীতে ইঞ্জিন চালিত ট্রলারের ধাক্কায় আব্দুর রহমান শেখ (৭০) নামে এক জেলে নিহত হয়েছেন। বুধবার লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সন্ধ্যা নদীর সোনাকুর এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুর রহমান শেখ উপজেলার কাউখালী সদর ইউনিয়নের কচুয়াকাঠী গ্রামের মৃত হাসেম শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সন্ধ্যা নদীতে নৌকায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন আব্দুর রহমান। এ সময় পেছন থেকে একটি ট্রলার এসে রহমানের নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায়। পরে জেলে আব্দুর রহমানকে আহত অবস্থায় উদ্বার করে সন্ধ্যায়বিস্তারিত পড়ুন
মোল্লারহাটে বাড়ীর সীমানা বিরোধে একজন খুন
বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় বাড়ীর সীমানা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হাতে নুর আমিন খান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮ টার দিকে সে মারা যায়। এর আগে মঙ্গলবার রাত ৯ টার দিকে প্রতিপক্ষের হামলায় সে মাথায় জখম নিয়ে হাসপাতালে ভর্তি হয়। নিহত নুর আমিন খান মোল্লাহাট উপজেলার কামার গ্রামের মৃত মিঠু খানের ছেলে। ঘটনা বিষয়ে স্থানীয়রা ও নিহতের মা জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে বাড়ীর সীমানা নিয়ে প্রতিবেশী মহিলাদের সাথে ঝগড়া হয়। আর এ ঝগড়াকে কেন্দ্র করে প্রতিবেশী শেখ আতিয়ার রহমান ওবিস্তারিত পড়ুন
