প্রধান সূচি

Wednesday, April 15th, 2020

 

সব শ্রেণির মানুষের জন্য এক লাখ কোটি টাকার প্রণোদনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণ ও অর্থনীতিকে করোনাভাইরাস মহামারীর সংকট থেকে বাঁচাতেই প্রায় এক লাখ কোটি টাকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যেই প্রায় এক লাখ কোটি টাকার প্রণোদনার আমরা ঘোষণা দিয়েছি। এটা শুধু আজকের জন্য নয়, আমাদের এখনকার যে সমস্যা সেটা সমাধান করা এবং আগামী ৩ অর্থবছর পর্যন্ত যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করা। যাতে এই করোনাভাইরাসের সময়টা পার করে আপনারা আপনাদের ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু আবার চালাতে পারেন। যেটা সব শ্রেণির মানুষ পাবে। শেখ হাসিনা বলেন, সেই লক্ষ্য সামনে রেখে এবং সেই সুযোগটা সৃষ্টির জন্যই আমরা ৩ বছর মেয়াদিবিস্তারিত পড়ুন


কাউখালীর দোকানের তালা ভেঙ্গে চুরি ॥ ৪ চোর গ্রেফতার

পিরোজপুরের কাউখালী উপজেলার মহিলা কলেজ এলাকায় চারটি দোকানের তালা ভেঙ্গে চুরির অভিযোগে বুধবার ৪ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল- উপজেলার আসপর্দ্দি গ্রামের নান্নু হাওলাদারের ছেলে বাপ্পি (২১), নাসির উদ্দিনের ছেলে শুভ (২১), বাশুরি গ্রামের ফুলকান গাজীর ছেলে শিপন গাজী (২০) ও জলিলের ছেলে তুষার (২০)। পুলিশ জানায়, গত সোমবার রাতে কাউখালী মহিলা কলেজ সংলগ্ন চারটি দোকানের তালা ভেঙ্গে নগদ অর্থ ও মালামাল নিয়ে যায়। পুলিশ রাতে অভিযান চালিয়ে ৪ চোরকে গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করে। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, দোকানদারদের অভিযোগের ভিত্তিতেবিস্তারিত পড়ুন


কাউখালীতে স্কুল ছাত্রী ধর্ষন মামলার আসামী গ্রেফতার

পিরোজপুরের কাউখালী উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামী আমিনুল হক রানা ওরফে জগৎ রানাকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রানা কাউখালী সদর ইউনিয়নের দাশেরকাঠী গ্রামের মৃত হামিদ মৃধার ছেলে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার ধর্ষন মামরার আসামী রানাকে পিরোজপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান বলেন, গত ১০ এপ্রিল দুপুরে নানা বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে এক স্কুলছাত্রী ধর্ষণেরবিস্তারিত পড়ুন


বাগেরহাটের চিতলমারীতে জেলার প্রথম করোনা রোগী সনাক্ত ॥ ১৬ বাড়ি লকডাউন

বাগেরহাটের চিতলমারীতে জেলার প্রথম করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের পাটরপাড়া গ্রামের এক ব্যক্তির দেহে করোনাভাইরাস পজেটিভ হওয়ায় ওই ব্যক্তির বাড়িসহ আশেপাশের ১৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। বুধবার বেলা ৩টার দিকে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা সিভিল সার্জন মো. কে এম হুমায়ুন কবির, চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান, থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে আক্রান্তের বিষয়টি নিশ্চিতবিস্তারিত পড়ুন


করোনাভাইরাস পরিস্থিতি

বাগেরহাটে সেনাবাহিনীর টহল ॥ অসহায়দের খাদ্য সহায়তা প্রদান

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সচেতন করতে বাগেরহাটের বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছে সেনাবাহিনী। কর্মহীন অষহায়দের খাদ্য সহায়তাও প্রদান করেছে তারা। এর অংশ হিসেবে দুপুরে শেখ হাসিনা ক্যান্টনমেন্টের ৭ পদাতিক ডিভিশনের অন্তর্ভুক্ত ২৮ প্রিগেডের ৪৩ বীর ইউনিটের লেফটেন্যান্ট সাইফুল্লাহ খাঁনের নেতৃত্বে বাগেরহাট শহরের সাধনার মোড়, ফলপট্টি মোড়, মাছ বাজার ও কাচাবাজার এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করে সেনা সদস্যরা। এসময় ওইসব এলাকায় ও হাট বাজারে জীবানুনাশক স্প্রে করেন সেনাবাহিনীর সদস্যরা। সাধারণ মানুষকে জরুরী কাজ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেন এবং সামাজিক দূরত্ব মানতে উৎসাহ দেন। সকলকে বাড়িতেবিস্তারিত পড়ুন


বাগেরহাট পৌরসভার আরও ৮ হাজার মানুষ পাচ্ছে খাদ্য সহায়তা

বাগেরহাট পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সম্মানি ভাতার টাকায় বাগেরহাট পৌরসভার আরও ৮ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। ৯টি ওয়ার্ডে ৮ হাজার পরিবারের বাড়িতে এই খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হবে। বুধবার দুপুরে বাগেরহাট পৌরসভা মিলনায়তন ভবন থেকে মেয়রের তত্বাবধানে খাদ্য সামগ্রী প্যাকেট করে ট্রাকযোগে ওয়ার্ডে ওয়ার্ডে পাঠানো হয়। এসময় পৌর কাউন্সিলর, ফারুক তালুকদার, শাহনেওয়াজ মোল্লা দোলন, মোল্লা নাসির উদ্দিনসহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বাগেরহাট পৌর তহবিল থেকে শহরের সাড়ে ৪ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন


পিরোজপুরে আরও তিন জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত ॥ আক্রান্ত এলাকা লকডাউন

পিরোজপুর জেলায় আরও তিন জন করোনায়ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি এ তথ্য দিয়েছেন। তিনি জানান, আক্রান্ত তিনজনের মধ্যে দুই জনের বাড়ি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে। অন্য একজনের বাড়ি ভান্ডারিয়া উপজেলার পৌর এলাকার জামিরতলা গ্রামে। এর আগে সোমবার জেলার মঠবাড়িয়া উপজেলায় একজন করোনায়ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়। এ নিয়ে পিরোজপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৪ জনে। পিরোজপুর সিভিল সার্জন ডা. মো হাসনাত ইউসুফ জাকি জানান, নতুন আক্রান্ত তিনজনের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। এদের মধ্যে দু’জন নারায়নগঞ্জবিস্তারিত পড়ুন


নাজিরপুরে বাড়ছে করোনা আতঙ্ক ॥ হোম কোয়ারেন্টাইন মানছে না কেউ

প্রবাসীসহ ঢাকা, চট্টগ্রাম, নারায়নগঞ্জ, মাদারীপুর এবং দেশের বিভিন্ন ঝুঁকিপূর্ণ করোনা আক্রান্ত এলাকা থেকে পিরোজপুরের নাজিরপুর উপজেলা এসে অবস্থান করা ব্যক্তিদের মধ্যে কেউই হোম কোয়ারেন্টাইন নির্দেশনা মানছেনা। তারা পাড়া-মহল্লার দোকানপাটসহ হাট-বাজারে ঘোরাফেরা করছে কোন বাঁধা ছাড়াই। এমনকি জনাসমাগম এলাকাগুলো ছাড়াও আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়ানোর খবরও পাওয়া যাচ্ছে। এদিকে, জেলা সদরে দু’জন, ভান্ডারিয়া একজন ও মঠবাড়িয়ায় একজনসহ জেলায় মোট ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে নাজিরপুর উপজেলা জুড়ে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাইরে থেকে আগত ওইসব ব্যক্তিদের শৃংখলার মধ্যে আনা এবং হোম কোয়ারেন্টাইন মানার বিষয়টি নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ওবিস্তারিত পড়ুন


পিরোজপুরে নদী ভাঙন কবলিত মানুষকে খাদ্য সহায়তা প্রদান

পিরোজপুরের কঁচা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার কুমিরমারা ফেরিঘাটে শারিকতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজমীর হোসেন মাঝি ব্যক্তিগত উদ্যোগে দেড় হাজার পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করেন। এসময় শারিরীক দূরত্ব বজায় রেখে জনপ্রতি ১০ কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি লবন এবং একটি সাবান দেওয়া হয়। করোনা ভাইরাসের প্রভাবে কঁচা নদী পাড়ে বসবাস করা হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial