প্রধান সূচি

Tuesday, April 14th, 2020

 

পিরোজপুরে আরও তিন জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত

পিরোজপুর জেলায় আজ মঙ্গলবার আরও তিনজন করোনায়ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি রাতে এ তথ্য দিয়েছেন। তিনি জানান, আক্রান্ত তিন জনের মধ্যে দুই জনের বাড়ি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে। অন্য একজনের বাড়ি ভান্ডারিয়া উপজেলার পৌর এলাকার জামিরতলা গ্রামে। এর আগে সোমবার জেলার মঠবাড়িয়া উপজেলায় একজন করোনায়ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়। এ নিয়ে পিরোজপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৪ জনে। পিরোজপুর সিভিল সার্জন ডা. মো হাসনাত ইউসুফ জাকি জানান, মঙ্গলবার রাতে আক্রান্তদের বিষয়ের রিপোর্টগুলো আসে। নতুন আক্রান্ত তিনজনের বয়সবিস্তারিত পড়ুন


পরিবেশ সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশীপ পেলেন রফিকুল ইসলাম মন্টু

পরিবেশ সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশীপ পেলেন উপকূল অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। ওয়াশিংটন ভিত্তিক পরিবেশ সাংবাদিকদের শীর্ষ সংগঠন আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-ইজেএন ‘বে অব বেঙ্গল প্রোগ্রাম’ এর আওতায় তাকে এই ফেলোশীপ দিয়েছে। আন্তর্জাতিক মিডিয়া অর্গানাইজেশন ইন্টারনিউজের তত্বাবধানে এ ফেলোশীপের কার্যক্রম পরিচালিত হবে। বঙ্গোপসাগর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন সংক্রান্ত নির্দিষ্ট প্রতিবেদন তৈরির জন্য এ ফেলোশীপ দেওয়া হয়। ফেলোশীপের আওতায় উপকূলীয় অঞ্চলের নির্দিষ্ট এলাকার জনগোষ্ঠীর ওপর ক্রমাগত দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অভিযোজন বিষয়ে ইনডেপথ প্রতিবেদন তৈরি করবেন। বর্তমানে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল রাইজিং বিডি’র সাথে কাজ করছেন রফিকুল ইসলাম মন্টু। বাংলাদেশেরবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সাংবাদিক নির্যাতনের দায়ে দুই পুলিশ সদস্য ক্লোজড

বাগেরহাটে বেসরকারী টেলিভিশন মাইটিভির জেলা প্রতিনিধি রিফাত আল মাহমুদকে পুলিশি নির্যাতনের ঘটনায় মোড়েলগঞ্জ উপজেলার পোলেরহাট ফাঁড়ির পুলিশের ২ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় । সোমবার বিকেলে ভাটখালী বাজারে করোনা সংক্রামণ প্রতিরোধে লকডাউন অমান্য করে লোক সমাগম বেশী হওয়ায় এবং কেউ সামাজিক দুরত্ব বজায় না রাখার খবর পেয়ে সাংবাদিক রিফাত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য টিম পাঠানোর অনুরোধ করেন।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial