Monday, April 13th, 2020
আঁধার কেটে যাবেই : প্রধানমন্ত্রী
করোনাভাইরাসের কারণে ভয় না পাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে বলেছেন, ভয় মানুষের প্রতিরোধ ক্ষমতাকে দূর্বল করে। কেউ আতঙ্ক ছড়াবেন না। আমাদের সকলকে সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। সরকার সব সময় আপনার পাশে আছে। কিছু কিছু স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ সঙ্কটকালে এটা কোনভাবেই কাম্য নয়। আপনারা বিভ্রান্ত হবেন না। মিডিয়া কর্মীদের প্রতি অনুরোধ দায়িত্বশীলতার সঙ্গে সঠিক তথ্য তুলে ধরে এই মহামারী মোকাবিলা করতে আমাদের সহায়তা করুন। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এবিস্তারিত পড়ুন
পিরোজপুরের মঠবাড়িয়ার একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একজন করোনায়ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। তার বাড়ি উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামে। পিরোজপুর সিভিল সার্জন ডা. মো হাসনাত ইউসুফ জাকি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনাভাইরাস আক্রান্ত ঐ ব্যক্তি গত ৯ এপ্রিল নারায়নগঞ্জ থেকে মঠবাড়িয়া আসেন। পরদিন ১০ এপ্রিল তিনি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন। ঐদিনই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার বিকেলে তার পজেটিভ রিপোর্ট আসে। তবে আক্রান্ত ব্যক্তি ১০ এপ্রিল থেকেই হাসপাতালের আইসোলেশনে আছেন। পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, করোনা রোগী আক্রান্তের খবর পাওয়ার পরে আক্রান্ত রোগীরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের মাঝে খাবার বিতরণ
পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের মাঝে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপি। ভাগীরথী চত্বর (কৃষ্ণচুড়া মোড়), পুরাতন ডিসি অফিস, থানা সড়ক, সিও অফিস, নতুন ও পুরাতন বাসস্ট্যান্ড, খেয়াঘাট, রাজারহাট, বলেশ^র ব্রীজ এলাকা, ক্লাব রোড, পুরাতন কাপুরিয়া পট্টি, খলিফা পট্টি, স্বর্ণকার পট্টি, বাজার রোড, রিভারভিউ ডি.সি.পার্কসহ পৌর এলাকায় বিভিন্ন সড়কের বিভিন্ন স্থানে এ খাবার বিতরণ করা হচ্ছে। সোমবার দিনব্যাপী ঘুরে ঘুরে খাবার এ দিলেন সাবেক ভিপি সৈয়দ ইমরান উদ্দিন আহম্মেদ, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রুবেল, আমরা ক’জন মুজিব সেনা পরিচালনাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কলেজ শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাশ চালু
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে আগামী ১৬ এপ্রিল থেকে একাদশ ও দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাশ চালু হচ্ছে। শিক্ষার্থীদের অনলাইনে এই ক্লাশ উপভোগ করা জন্য কলেজ কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে এক ঘন্টা চালু থাকা এ ক্লাশে বিভিন্ন বিষয় শিক্ষা দেয়া হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এ পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে। ঘরে থাকার নির্দেশনা মেনে শিক্ষক ও শিক্ষার্থীরা অনলাইনের এ শিক্ষা কার্যক্রম চালাবেন। গতকাল সোমবার সকালে কলেজের অধ্যক্ষের কক্ষে জুম এ্যাপস ব্যবহার একটি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়াবিস্তারিত পড়ুন
পিরোজপুরে নমুনা পরীক্ষায় মেলেনি করোনা উপসর্গ
পিরোজপুর জেলায় সোমবার পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তের কোন খবর পাওয়া যায় নি। জেলার বিভিন্ন উপজেলা থেকে এ পর্যন্ত ২৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো করা হয়েছে বলে জানান পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকি। এরমধ্যে ১৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের সকলের রিপোর্টই নেগেটিভ এসেছে। তার মানে এদের কেউই করোনাভাইরাসে আক্রান্ত নন। সিভিল সার্জন আরও জানান, ২৯ জনের মধ্যে ১৪ জনের রিপোর্ট এখনও পাওয়া যায় নি। তাদের রিপোর্ট এলে বাকীটা বলা যাবে। তিনি জানান, বর্তমানে পিরোজপুর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করাবিস্তারিত পড়ুন
