Saturday, April 11th, 2020
নাজিরপুরে প্রসবের সময় নবজাতকের মাথা বিচ্ছিন্ন করলেন নার্স
পিরোজপুরের নাজিরপুরে প্রসূতি মায়ের নরমাল ডেলিভারীর সময় নবজাতকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলেছেন নার্স। আজ শনিবার ভোর রাত ৪টার দিকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ ওই প্রসূতি মায়ের নাম আঁখি আক্তার (২০)। তিনি উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্য কলারদোয়ানিয়া গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত সাথী মল্লিক ও অপু হালদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র স্টাফনার্স। ওই দুই নার্স বা কর্তব্যরত চিকিৎসক এ ঘটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারীকে না জানিয়ে গুরুতর ওই প্রসূতি মাকে পিরোজপুর জেলা শহরের একটিবিস্তারিত পড়ুন
বাগেরহাটে করোনাভাইরাস সন্দেহে ৬ জন আইসোলেশনে
নভেল করোনাভাইরাস আক্রন্ত সন্দেহে ঢাকা থেকে আসা দুই পরিবারের ৬জনকে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার কোদলা গ্রাম থেকে এ্যাম্বুলেন্স যোগে তাদেরকে সদর হাসপাতালে আনা হয়। এদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী ও ৫ বছর বয়সী এক শিশু রয়েছে। গতরাতে ঢাকা থেকে এ্যাম্বুলেন্স যোগে বাগেরহাটের নিজ বাড়িতে আসেন তারা। এলাকাবাসী তাদেরকে বাড়িতে ঢুকতে না দেওয়ায়, রাস্তায় অবস্থান করেন তারা। মুঠোফোনে খবর পেয়ে সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে এ্যাম্বুলেন্সে করে সদর হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে একজনের জন্ডিস রয়েছে। বাকিদের করোনা বিষয়ক তেমন কোন উপসর্গ নেই। তারপরওবিস্তারিত পড়ুন
বাগেরহাটে মুক্তি পেতে পারে ৪৮ কারাবন্দি
করোনাপরিস্থিতিতে কারাবন্দিদের মুক্তির উদ্যোগ নিয়েছে সরকার। সেই অংশ হিসেবে বাগেরহাট কারাগারের বিভিন্ন পর্যায়ের মুক্তির জন্য ৪৮ কারাবন্দির তালিকা কারা অধিদপ্তরে পাঠিয়েছে কর্তৃপক্ষ। এদের মধ্যে ২০ বছরের উপরে সাজাভোগ কারী কয়েদি ১১ জন, ৬ মাস সাজা হওয়া ১৫ জন এবং এক বছর সাজা হওয়া ১৬ জন, লঘুদন্ডপ্রাপ্ত একজন এবং বিভিন্ন পর্যায়ের সাজাপ্রাপ্ত ৫জন কারাবন্দি রয়েছেন। কারা অধিদপ্তর এই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তারা যে কোন দিন মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। শনিবার দুপুরে বাগেরহাট কারাগারের জেলার এসএম মহিউদ্দিন হায়দার বলেন, করোনাভাইরাস জনিত কারণে সরকারের নেয়াবিস্তারিত পড়ুন
বাগেরহাটে সামাজিক দূরত্ব না মানায় ৯৫ জনকে জরিমানা
বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব না মানায় আরও ৯৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এদের কাছ থেকে ৬৩ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়। গত ২৪ ঘন্টায় বাগেরহাটের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়। শনিবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহীনুজ্জামান বলেন, বাগেরহাটের মানুষকে ঘরবন্দি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসনের ৩০টিরও বেশি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। সামাজিক দূরত্ব না মেনে চলার অপরাধে জেলার বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯৫ জনকে ৬৩ হাজার ২৫০ টাকা জরিমানা করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্তবিস্তারিত পড়ুন
