Tuesday, April 7th, 2020
করোনা পরিস্থিতি ও পরিবার পরিকল্পনায় করণীয়
“পরিবার পরিকল্পনা হচ্ছে একটি সমন্বিত জরুরী সেবা যার সাথে জড়িয়ে আছে আমাদের স্বাস্থ্য, উন্নয়ন এবং কল্যাণ। এটি কোন বিচ্ছিন্ন সেবা নয়। অন্যদিকে, পরিবার পরিকল্পনা কর্মসূচীকে কেবলমাত্র গুটিকয়েক পদ্ধতি দিয়ে মাপলে চলবে না। এই কর্মসূচী অন্যান্য উন্নয়ন কর্মসূচীর সাথে গভীরভাবে সম্পৃক্ত। তাই, বিশেষ করে এই বিশ্ব মহামারীর সময়ে এর প্রতি আলোকপাত করে কাজ করার কোন বিকল্প নেই।” করোনা ভাইরাসের সাথে বৈশ্বিক ও দেশীয় বর্তমান পরিস্থিতিতে মাতৃস্বাস্থ্য এবং কিশোরী স্বাস্থ্য বিশেষ করে গর্ভকালীন, প্রসবকালীন ও প্রসবোত্তর সময়ের বিভিন্ন ঝুঁকি, প্রয়োজনীয় পদক্ষেপসহ প্রাসঙ্গিক এবং সময়োপযোগী বিভিন্ন বিষয়ে কথা বলেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কর্মহীন মানুষদের ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ
করোনাভাইরাসের কারণে ঘরে থাকা পিরোজপুর সদর উপজেলার কর্মহীন মানুষদের ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা দিয়েছেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। তিনি মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে খাদ্য সহায়তার জন্য ২ হাজার ৫০০ পরিবারের খাদ্য সামগ্রী প্রদান করেন। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল, দুই কেজি আলু, ১ কেজি ডাল, আধা লিটার তেল, লবন ও সাবান দেয়া হয়। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে পিরোজপুর সদর উপজেলাসহ জেলার ৭টি উপজেলার ২৫ হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন পিরোজপুবিস্তারিত পড়ুন
করোনাভাইরাস পরিস্থিতি
পিরোজপুরে কর্মহীন ১১ হাজার পরিবারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি’র খাদ্য সহায়তা প্রদান
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ১২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম। তার ব্যক্তিগত অর্থায়নে পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার কর্মহীন সুবিধাবঞ্চিত, দিনমজুর, গরীব ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। নাজিরপুর উপজেলায় ৩ হাজার ৫০টি পরিবারে, পিরোজপুর সদর উপজেলায় ২ হাজার ৬০০টি পরিবারে এবং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ৪ হাজার ২০০টি কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এছাড়া নাজিরপুর উপজেলার ১৮ রিক্সা স্ট্যান্ডে ৫০টি করে ৯০০ প্যাকেট প্রদান করা হয়েছে। এসব প্যাকেটের প্রতিটিতে ১০ কেজিবিস্তারিত পড়ুন
কাউখালীতে করোনা সচেতনতায় শিক্ষার্থীদের কাছে ইউএনও’র খোলা চিঠি
পিরোজপুরের কাউখালীতে ‘‘করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা। এ উপজেলায় প্রায় দুই হাজার পরীক্ষার্থীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন উপজেলা নির্বাহী অফিসার। প্রত্যেক শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে গ্রাম পুলিশ শিক্ষার্থীদের হাতে চিঠি পৌঁছে দিচ্ছেন। চিঠিতে ইউএনও লিখেছেন- প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সকলেই ভাল আছো। তোমাদের ভালো থাকাই আমার একমাত্র প্রত্যাশা। তোমরা জানো মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) ভয়াবহতা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আমাদের প্রিয় মাতৃভূমিতেও এ ভাইরাস কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে। এবিস্তারিত পড়ুন
বাগেরহাটে জীবানু নাশক স্প্রে করছে রেড ক্রিসেন্ট
বাগেরহাটে রেড ক্রিসেন্টে উদ্যোগে যানবাহন ও শহরের অলিগলিতে জীবানু নাশক স্প্রে ও সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করা হচ্ছে। মঙ্গলবার সকালে বাগেরহাট পৌরসভার শহীদ মিনার সড়ক, পুরাতন জেল খানা রোড, শালতলা মোড়সহ শহরের বিভিন্ন স্থানে সড়কের যানবাহনে জীবানু নাশক স্প্রে করা হয়। গত এক সপ্তাহ ধরে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা বাগেরহাটের সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা, শহরের অলিগলি ও যানবাহনে জীবানু নাশক স্প্রে করছেন। এছাড়া হ্যান্ড সেনিটাইজার দিয়ে সড়কে চলাচল করা মানুষদের হাতে ধুয়ে দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করতে মাইকিং করছেন রেড ক্রিসেন্টের যুবারা। বাগেরহাট যুব রেডবিস্তারিত পড়ুন
বাগেরহাটে প্রতিবন্ধি তরুনীকে ধর্ষণ
বাগেরহাট সদর উপজেলায় ১৫ বছর বয়সী মানসিক প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে ধর্ষণের দায়ে অভিযুক্ত হাফিজুর রহমান (৪৫)কে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন। নির্যাতিতা কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত হাফিজুর রহমান বাগেরহাট সদর উপজেলার বারাকপুর গ্রামের নওয়াব আলী শেখের ছেলে। নির্যাতিতার মা বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মেয়েকে ঘরে রেখে আমার স্বামী পাশের বাড়িতে কাজ করতে যায় এবং আমি বাজারে চাল আনতে যাই। পরে বাজার শেষে বাড়ি ফিরে এলে হাফিজুরবিস্তারিত পড়ুন
