প্রধান সূচি

নাজিরপুরে জেলা পরিষদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খানের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ।
বক্তব্য রাখেন, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ওবায়দুর রহমান, শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান মাস্টার মনিরুজ্জামান আতিয়ার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. সুলতান মাহামুদ খান, তিমির হালদার তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জুসহ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
এসময় তিনি উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে মাস্ক, হ্যান্ড গ্লোভস, হ্যান্ড ওয়াস, হ্যান্ড স্যানিটারাইজ, সাবান ও সচেতনতামূল লিফলেট প্রদান করেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান জানান, জেলা পরিষদের চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে জেলায় ২০ হাজার মাস্ক, ১৬ হাজার হ্যান্ড গ্লোভস, ৭ হাজার হ্যান্ড ওয়াস, ৭ হাজার হ্যান্ড স্যানিটারাইজ, ৫ হাজার সাবান ও ২০ হাজার সচেতনতামূল লিফলেট প্রদান করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial