প্রধান সূচি

Saturday, March 14th, 2020

 

করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসতে পারে

শিক্ষার্থীদের প্রাণঘাতী করোনাভাইরাস থেকে নিরাপদে রাখতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের চিন্তাভাবনা করছে সরকার। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলাপ-আলোচনা হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি সংশ্লিষ্টরা। তবে আগামী দুই-তিন দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে দেশের সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসতে পারে। করোনাভাইরাসের প্রভাব সম্পর্কে জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আইইডিসিআরের মতামত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিত এখনও তৈরি হয়নি। তবে শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অতিরিক্ত সচিব শনিবার সাংবাদিকদেরবিস্তারিত পড়ুন


ফকিরহাটে বাস-ট্রাকের সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৫

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে লাফিজা খাতুন নামের ৫ সবছরের এক শিশুর নাম জানা গেছে। সে মাদারীপুরের লিয়াকত আলীর মেয়ে। নিহত অন্যদের নাম পরিচয় জানা যায়নি। ফকিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আলম বলেন, বিকেলে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রাজিব পরিবহন মূলঘরের কাকডাঙ্গা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রডবোঝাইবিস্তারিত পড়ুন


দিল্লি থেকে ফিরলেন ২৩ বাংলাদেশি ॥ কেউ করোনায় আক্রান্ত নন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর স্বাস্থ্য ছাড়পত্র নিয়ে শনিবার বিকেলে দেশে ফিরেছেন ২৩ বাংলাদেশি নাগরিক। দেশে ফেরার পর তাদের স্বাস্থ্য পরীক্ষা করে কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তাদের বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট শনিবার বেলা ২টা ৫৬ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এয়ারলাইন্সের অনলাইন ফ্লাইট ইনফরমেশন আপডেট এ তথ্য নিশ্চিত করে। খবর ইউএনবির। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দুপুর ১১ টা ৫৮ মিনিটে (দিল্লির স্থানীয় সময়)বিস্তারিত পড়ুন


পাইকগাছায় পাখির বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন

পাইকগাছায় বন্য পাখি সুরক্ষা ও পাখির অভায়াশ্রয় গড়ে তোলার লক্ষে পাখির বাসার জন্য উপজেলার গদাইপুর ইউনিয়নের বিভিন্ন গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে। জলবায়ুর পরিবর্তনের ফলে পাখির আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। পাখি রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও এদের আবাসস্থল সুরক্ষায় পরিবেশবাদী সংগঠন বনবিবি বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের জীববৈচিত্র্যেকে সমৃদ্ধ করেছে পাখি। পরিবেশবান্ধব এই প্রাণীটি জীববৈচিত্র্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি সম্পদ। জলবায়ু পরিবর্তন ও মানুষের দ্বারা সৃষ্ট নানা কারণে পাখিরা বিপন্ন হয়ে পড়েছে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষা এবং আমাদের সুস্থ্য জীবন ধারার জন্যও পাখিদের রক্ষা করা জরুরী। পাখিদের স্বাভাবিক প্রজনন ওবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial