Saturday, January 11th, 2020
পিরোজপুর প্রেসক্লাবের নির্বাচনে
নাসিম সভাপতি ॥ বাচ্চু সাধারণ সম্পাদক নির্বাচিত
পিরোজপুর প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকাল ও চ্যানেল আই’র প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি’র দুটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শিরিনা আফরোজ (দৈনিক কালের কন্ঠ ও একুশে টিভি) ও ওয়াহিদ হাসান বাবু (সাপ্তাহিক পিরোজপুরের খবর)। নির্বাচিত অন্যান্য কর্মকর্তা হলেন, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক (সময় টিভি), কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান (বিডি নিউজ ২৪ ডট কম), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু (দৈনিক পিরোজপুরের কন্ঠ), ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজনবিস্তারিত পড়ুন
