Sunday, August 11th, 2019
এলো খুশির ঈদ
লোভ-লালসা, হিংসা-বিদ্বেষসহ মনের পশুকে পরাভূত করার বাণী নিয়ে আবারও এসেছে কোরবানির ঈদ। সোমবার পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দে মাতবে সারাদেশ। তবে উৎসবের বাতাবরণে ভয় জাগাচ্ছে সারাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ডেঙ্গু। রয়েছে বন্যার ক্ষত ও নতুন করে বন্যার পূর্বাভাস নিয়ে উদ্বেগ। ঈদুল ফিতরের মতো কোরবানির ঈদের তারিখ নিয়ে আনন্দময় অনিশ্চয়তা থাকে না। আট দিন আগেই পশ্চিম আকাশে জিলহজের চাঁদ জানান দিয়েছে কোরবানির বারতা। বাংলাদেশের সামর্থ্যবান মুসলমানরা আল্লাহ’র পথে পশু কোরবানি করবেন। তবে পশু কোরবানি প্রতীকী। কবি নজরুল বলেছেন, ‘মনের পশুরে করো জবাই/পশুরাও বাঁচে, বাঁচে সবাই।’ সবাই সাধ্যমতো সেরা পশু কোরবানি দেবেনবিস্তারিত পড়ুন
