প্রধান সূচি

Thursday, August 8th, 2019

 

ভান্ডারিয়ায় আইন শৃঙ্খলা সভা ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

জেলার ভান্ডারিয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা এবং মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, ছিদ্দিকুর রহমান টুলু, মজিবুর রহমার চৌধুরী, হুমায়উন কবির প্রমূখ। সভায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে  ডেঙ্গু প্রতিরোধে মা সমাবেশ

ইন্দুরকানীতে ডেঙ্গু প্রতিরোধে প্রাথমিক বিদ্যালয় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ১৯নং খেজুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ডেঙ্গু প্রতিরোধে মা অভিভাবকদের  নিয়ে সচেতনাতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুল হক নান্নুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিপংকর কর্মকার, আলী আহসান, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সাংবাদিক এম, আহসানুল ছগির প্রমুখ। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয়  বিষয় নিয়ে আলোচনা করেন।


ভান্ডারিয়ায় ডেঙ্গু রোগী সনাক্তে ফ্রি মেডিকেল ক্যাম্প

জেলার ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ‘মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ ও ‘ব্লাড ডোর্নাস ক্লাব’ এর সহযোগিতায় ভান্ডারিয়ায় দিনব্যাপী ডেঙ্গু রোগী সনাক্তে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ভান্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে এ ক্যাম্পে ২ শতাধিক রোগীর রক্তসহ যাবতীয় পরীক্ষা করা হয়। এসময় মোট ২০জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছ। এর মধ্য থেকে ৬ রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অপর ১৬ রোগী চিকিৎসা নেয়ার জন্য স্বেচ্ছায় অন্যত্র চলে যান। উপজেলা স্বাস্থ্য ও পবিার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম ও মেডিকেল অফিসার ডা. মিঠুন সূত্রধর মেডিকেল ক্যাম্পবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial