Saturday, May 25th, 2019
সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও নিপিড়নের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, নিপিড়ন, অগ্নিসংযোগ অব্যাহত রাখার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। শনিবার সকালে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, জেলা পুজা উদযাপন পরিষদ, জেলা সারদাঞ্জলী ফোরাম ও সমমনা সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের রাস্তা প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব সড়কে এক সমাবেশ করে। সমাবেশে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি তুষার কান্তী মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিমল মন্ডল, গৌতম সাহা, রন দাশ গুপ্ত, বাবুল হালদার, দিলীপ কুমার মাঝী, চিত্তরঞ্জন, অপর্ণা হালদার, জয়দেব চক্রবর্তী,বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ধর্মীয় শিক্ষক আটক
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও বলাৎকারের অভিযোগে আলমগীর হোসেন (২৫) নামের গণশিক্ষা কার্যক্রমের ধর্মীয় শিক্ষককে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার আলগী পাতাকাটা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিক্ষক আলমগীর উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামের মজিবর মৃধার ছেলে। সে ওই গ্রামে ইসলামী ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের মসজিদ ভিত্তিক ধর্মীয় শিক্ষক ও স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ ও তারাবীর নামাজ পড়ান। নিপীড়নের শিকার ওই শিক্ষার্থীর নানা শুক্রবার রাতে বাদী হয়ে আলমগীর হোসনের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ এনে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাবিস্তারিত পড়ুন
