Friday, May 24th, 2019
কঁচানদীর নাব্যতা রক্ষায় খনন কাজের উদ্বোধন করলেন আনোয়ার হোসেন মঞ্জু
নদীর নাব্যতা রক্ষায় পিরোজপুরের কঁচানদীর অংশ বিশেষের খনন কাজ শুরু হয়েছে। সাবেক মন্ত্রী ও পিরোজপুর-২ আসনের (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানী) সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু শুক্রবার বিকেলে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার টগড়া ফেরীঘাটে এ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বরিশাল-ঝালকাঠি-ভান্ডারিয়া-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ৫৩ কিলোমিটারে কঁচানদীর চরখালী-টগড়া পয়েন্টের উভয় পাশে অবস্থিত ডুবোচর খননের (ড্রেজিং) এ কাজ বিআইডব্লিউটিএ’র ড্রেজিং ডিপার্টমেন্ট থেকে সম্পন্ন করা হচ্ছে। এ আঞ্চলিক মহাসড়কের চরখালী-টগড়া ফেরীঘাটে শুকনো মৌসুমে কঁচানদীর অংশ বিশেষের উভয় পাশে ডুবচর সৃষ্টি হওয়ায় ফেরী চলাচল নাব্যতার অভাবে প্রায়ই ব্যহত হয়। তখন অনেক সময় গাড়ীসহ ফেরী নদীবক্ষে ডুবচরে আটকে যায়বিস্তারিত পড়ুন
বাঁধা দেয়ার মামলায় ফাঁসানোর হুমকি
শরণখোলায় খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলণ
বাগেরহাটের শরণখোলায় অবৈধ ভাবে বালু উত্তোলণের ফলে এক কৃষকের বসতবাড়ি হুমকির মূখে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কৃষক প্রতিবাদ করায় তাকে চুরি মামলায় ফাঁসানোর হুমকী দেয়া হয়েছে। উপজেলার পশ্চিম বানিয়াখালী গ্রামের বাসিন্দা কৃষক সোহরাব শিকদার (৬০) এমন অভিযোগ করেন। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা প্রকৌশল দপ্তরের তদারকিতে ২০১৫ সালে (সি.সি.আর.আই.পি) প্রকল্পের আওতায় প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ৪ হাজার ৬৫২ মিটার নলবুনিয়া বানিয়াখালী সড়ক ও পশ্চিম বানিয়াখালী খালে ১৮ মিটারের একটি গার্ডার ব্রীজ নির্মাণের কাজ শুরু করেন মেসার্স কেবি এন্ড এফটি নামের খুলনার একটি ঠিকাদারীবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান দখল করলেন মুক্তিযোদ্ধার জমি
পিরোজপুরের মঠবাড়িয়ার ৪নং দাউদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক রাহাত খানের বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধার ডিসিআরকৃত জমি দখল করে ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভূক্তভোগী মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন। অবশ্য জোরপূর্বক ঘর উত্তোলনের কথা ইউপি চেয়ারম্যান স্বীকারও করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দধিভাঙ্গা বাজারে ডিসিআরকৃত জমিতে দোকান ও বাসাবাড়ি করে মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। গত বুধবার রাতে ৪নং দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক রাহাত খানের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ডিসিআরকৃত ওই জমিতেবিস্তারিত পড়ুন
