প্রধান সূচি

Thursday, May 23rd, 2019

 

স্কুল ছাত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে মোয়াজ্জেম শিকদার (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোয়াজ্জেম শিকদার উপজেলার সেখমাটিয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি। স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর খানের ভাগ্নে রিফাত আল মামুন (১৬) কর্তৃক ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় ওই ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.বিস্তারিত পড়ুন


নাজিরপুরে  হতদরিদ্রের বাড়িতে বাড়িতে গিয়ে ইফতারী সামগ্রী বিতরণ করল তরুণরা

পিরোজপুর জেলার নাজিরপুর ডিগ্রী কলেজের কয়েক বন্ধু’র (তরুণদের) উদ্যোগে হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। সুবিধা বঞ্চিত অসহায় রোজাদারদের বাড়িতে বাড়িতে  গিয়ে এ ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন তারা। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় নাজিরপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ২০ বন্ধু মিলে (তরুনরা) মিলে নিজেদের সঞ্চিত অর্থে কেনা ইফতা সামগ্রী উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের জয়পুর আশ্রয়ন প্রকল্পে (গুচ্ছ গ্রামে) হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। কলেজ ছাত্র সাজ্জাদুর রহমান সাজ্জাদের  জানান, তাদের বন্ধুরা মিলে রমজান উপলক্ষে এ উদ্যোগ নিয়েছেন।  তাদের বাড়ি থেকে পিতা-মাতার দেয়া পকেট খরচ বাবদ টাকা থেকে বাঁচিয়ে এ ইফতার সামগ্রীবিস্তারিত পড়ুন


কাউখালীতে পুলিশের ওপেন হাউজ ডে

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পিরোজপুরের কাউখালী থানার উদ্যোগে ওপেন হাউজ ডে উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে থানা চত্বরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন পিপিএম। কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মনিরুজ্জামান পল্টন, জাতীয় পার্টির জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যবিস্তারিত পড়ুন


নাজিরপুরের ঈদগাহ মাঠ দখল করে মার্কেট নির্মান

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালি ইউনিয়নের ঘোলারহাটের মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ দখল করে মার্কেট নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় একটি চক্র এ অবৈধভাবে এ মার্কেট নির্মান করছে। এছাড়া উপজেলার তালতলা নদী থেকে জেগে ওঠা চরের সরকারী খাস জমির উপর আরও কয়েকজন অবৈধভাবে দোকানপাট নির্মান করে করেছেন বলেও জানা গেছে। তাদের কবল থেকে এখনও উদ্ধার হয়নি ঈদগাহ মাঠ এবং হাটের সরকারী সম্পত্তি। এসব ব্যবসায়িক স্থাপনা (মার্কেট ) নির্মান হওয়ায় স্থানীয় পর্যায়ে সচেতন জনসাধারনের মাঝে ক্ষোভ-অসন্তোষ দেখা দিয়েছে। আসন্ন ঈদের নামাজ দখল হয়ে যাওয়া ঈদগায়ে অনুষ্ঠিত হবে কিনা এ নিয়েও অনিশ্চয়তা দেখাবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে সরকারিভাবে ধান ক্রয় কর্মসূচি শুরু

স্বরূপকাঠী উপজেলায় সরকারিভাবে বোরো ধান ক্রয় শুরু হয়েছে। বৃহস্পতিবার ইন্দুরহাটের এলএসডি গোডাউনের সামনে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিফাত সিকদার, এলএসডি গুদাম কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।


স্বরূপকাঠীতে ইন্টারপোলের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার-৩

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার ইন্দুরহাটে ইন্টারপোলের ভূয়া পরিচয়ে চাঁদাবাজি করতে এসে তিন প্রতারক পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নাটোর জেলা সদরের ভুষনকাঠি এলাকার সেলিম আহমেদের ছেলে শাহিন আলম (৩৫), মাদারীপুর জেলার রাজৈর এলাকার গোলাম মোস্তফার ছেলে হাবিবুর রহমান(৩২) ও ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার রিয়াজ উদ্দিনের ছেলে খলিল হাওলাদার। গত বুধবার রাতে ইন্দুরহাট বন্দর থেকে ব্যবসায়ীদের সহায়তার পুলিশ তাদের গ্রেফতার করে। ইন্দুরহাট বন্দরের হোটেল ব্যবসায়ী মো. শাহিন মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। বন্দরের ব্যবসায়ী ও পুলিশ সুত্রে জানা গেছে উল্লেখিত প্রতারকরা বিভিন্নবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial