Monday, May 20th, 2019
শেখ হাসিনা একজন আদর্শ ও ঈমানদার মুসলমান … শ. ম. রেজাউল করিম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, যারা পবিত্র রজমান মাসে ৩০টি রোজা রাখতে সক্ষম হবেন আল্লাহতালা তাদের সব গুনাহ মাফ করে দেবেন। রমজান মাস আমাদের জন্য আল্লাহর দেয়া বড় নেয়ামত। এতবড় সুযোগ হারানো উচিত নয়। পানাহারেই সংযমের নাম রোজা নয়, সংযম হতে হবে সকল খারাপ কাজ কর্ম হতে। তিনি আজ সোমবার বিকেলে উপজেলা সদরের নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আসুন সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশবিস্তারিত পড়ুন
পিরোজপুরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের ওপেন হাউজ ডে
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পিরোজপুর সদর থানার উদ্যোগে ওপেন হাউজ ডে উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে থানা চত্বরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আহমাদ মঈনুল হাসান। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হকের সভাতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায় চৌধুরী, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, পৌরবিস্তারিত পড়ুন
সিকদার মল্লিকে জেলেদের চাল বিতরণে টাকা নেওয়ার অভিযোগ
ঝাটকা সংরক্ষণের ভর্তূকি হিসেবে পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নে ২৫৯ জন জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। জেলেদের এ চাল বিতরণে টাকা নেওয়ার অভিযোগ করেছে স্থানীয় জেলেরা। জেলেদের এ অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে সরেজমিনে গিয়ে পাওয়া যায় এর সত্যতা। ওই ইউনিয়নের জেলে রুহুল আমীন অভিযোগ করে জানান, তাদের তিন মাসের জন্য ১২০ কেজি চাল দেওয়া হয়েছে। এজন্য প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া শুরু করেন ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মো. রফিক হাওলাদার। এনিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হলে পরবর্তীতে প্রত্যেকের কাছ থেকে ৯০ টাকা করে নেওয়া শুরুবিস্তারিত পড়ুন
বাংলাদেশের গ্রামে গঞ্জে আওয়ামী লীগের ঘাঁটি রয়েছে … শেখ হেলাল উদ্দিন এমপি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন, আপনারা জাতির পিতার আদর্শে বিশ্বাস করেন বলেই বাংলাদেশের গ্রামেগঞ্জে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিনত হয়েছে। এই ঘাটিকে টিকিয়ে রাখতে হবে। তাই দলমত নির্বিশেষে দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একযোগে কাজ করতে হবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অক্টোবরে জাতীয় কাউন্সিলকে সামনে রেখে আগামী সেপ্টেম্বরের মধ্যেই ওয়ার্ড, থানা ও মহানগরের সম্মেলন শেষ করতে হবে। সেভাবেই সকলকে প্রস্তুতি নিতে হবে। বাগেরহাট জেলা পরিষদের অডিটরিয়ামে সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বিস্তারিত পড়ুন
ইন্দুরকানীর ৫ জয়িতার গল্প
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জয়িতা অন্বেষণে বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জয়িতা নির্বাচিত করেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার রাজীব আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসি, উপজেলা শিক্ষা অফিসার পূরবী রানী দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একে এম আবুল খায়ের প্রমুখ। একজন সংগ্রামী অপ্রতিরোধ্য নারীর প্রতীকী নাম জয়িতা। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের মূর্ত প্রতিক জয়িতা। কেবল নিজের অদম্য ইচ্ছাকে সম্বল করে চরম প্রতিকূলতাকে জয় করে জয়িতারা তৃর্নমূল থেকে সবার অলক্ষ্যে সমাজে নিজের জন্য জায়গা করে নিয়েছেন। সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর এই জয়িতাদের খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে।বিস্তারিত পড়ুন
পাইকগাছা সরকারী কলেজের প্রভাষকের নামে ফেসবুকে আপত্তিকর পোস্ট ॥ থানায় জিডি
পাইকগাছায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাইকগাছা সরকারী কলেজের ভূগোল বিষয়ের প্রভাষকের নামে ১৮ মে “পাইকগাছা টপ নিউজ” নামক ফেসবুক আইডিতে চলছে হরিলুট, বিনা রশিদে গলাকাটা ফি ও জরিমানা শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবী করে প্রভাষক মোমিন উদ্দীন সোমবার থানায় সাধারন ডায়েরী করেছেন। টপ নিউজ প্রতিবেদনে বলা হয়েছে সদ্য সমাপ্ত এইচএসসি পরীক্ষায় পাইকগাছা সরকারী কলেজ থেকে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ভূগোল বিষয়ে অংশ গ্রহন করে। ব্যবহারিক পরীক্ষায় মোমিন উদ্দীন প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে ৩/৪ শত করে টাকা নিচ্ছেন। টাকা না দিলে খাতায় সই করছেন না। এছাড়া কলেজে রীতিমতবিস্তারিত পড়ুন
পাইকগাছায় গৃহবধূ হত্যার অভিযোগ ॥ স্বামী, শ্বশুর ও শাশুড়ি আটক
খুলনার পাইকগাছায় শারীরিক নির্যাতনের পর মুখে বিষ ঢেলে গৃহবধূ নাজমা (২৮)কে হত্যার অভিযোগে পাইকগাছা থানায় মামলা হয়েছে। পুলিশ স্বামী, শ্বশুর, শাশুড়িকে আটক করেছে। নাজমা উপজেলার সোনাতনকাটির লিয়াকত মীরের স্ত্রী। এ ঘটনায় নিহতের পিতা কালু মিয়া বাদী হয়ে ৭ জনের নামে এ মামলা করেন। আসামীরা হলেন, স্বামী লিয়াকত আলী, ভাসুর সাকাত আলী, শ্বশুর রাজ্জাক, চাচা শ্বশুর সাজ্জাদ আলী মীর, দেবর হাসান আলী, শাশুড়ি আকলিমা বেগম, খালা শাশুড়ি মমো বেগম। নাজমার পিতার অভিযোগ, তার জামাতা, শ্বশুর, শাশুড়ি যৌতুকের জন্য তাকে প্রায়ই চাপ সৃষ্টি করত। বিয়ের পর ৮ বছর ধরে তাকে নানাভাবে অত্যাচারবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে ঝুঁকিপূর্ন ভবনের ওপর ফ্লোর নির্মান
স্বরূপকাঠি উপজেলার ইন্দুরহাট বন্দরে ঝুঁকিপূর্ন ভবনের ওপর নির্মান করা হয়েছে আর একটি ফ্লোর। বন্দর কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছেন ভবন মালিকরা। ইন্দুরহাট ব্রিজ সংলগ্ন মূল সড়কের সাথে ওই ভবনটি। যে কোন সময় বিধ্বস্ত হয়ে বড় ধরনের দুর্ঘটনার সৃষ্টি করতে পারে বলে এলাকাবাসী শঙ্কিত। জানা গেছে, পাকিস্তান আমলে প্রয়াত গজানন সমদ্দার ওই ভবনটি নির্মান করেন। স্বাধীনতা যুদ্ধের সময় পাকবাহিনী ইন্দুরহাট ও মিয়ারহাট বন্দর পুড়িয়ে দিলে ওই ভবনটিও পুড়ে যায়। স্বাধীনতার পরে ওই ভবনের কিছু অংশ ভেঙে নতুন করে ভবনটি পুনঃনির্মান করা হয়। পরে গজানন সমদ্দারবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীর তিন শিশু ভারতের কারাগারে
পিতা মাতার মুক্তি মিললেও পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার তিন শিশু ৫ মাস ধরে ভারতের কারাগারে আটক রয়েছে।পিতা মাতা তার সন্তানদের মুক্তির জন্য দেশের বিভিন্ন দপ্তরে ঘুরেও কোন সন্ধান পাচ্ছেন না। জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নান্টু ফরাজী ও তার স্ত্রী লাকী বেগম দুই শিশু কন্যা ও এক শিশু পুত্রকে নিয়ে ২০১৮ সালের ১৯ নভেম্বর ভারতের দিল্লী থেকে বাংলাদেশে ফেরার পথে ভারতের বনগাঁ জেলার গোপালনগর থানায় তাদেরকে আটক করা হয়। পরে পুলিশ তাদেরকে ভারতের বনগাঁও আদালতে পাঠালে নান্টু ফরাজী ও তার স্ত্রীকে দমদম সেন্ট্রাল জেলে এবং তিন সন্তান তানিয়া আকতার (১৩), হেনাবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে খাল খনন কর্মসূচি বন্ধ করে দিয়েছে বিক্ষুব্দ জনতা
পিরোজপুরের ইন্দুরকানীতে পানি উন্নয়ন বোর্ডের খাল খনন কর্মসূচিতে বাগান বাড়ি ও গাছপালা কেটে উজাড় করায় খাল খননের কাজ বন্ধ করে দিয়েছে বিক্ষুব্দ গ্রামবাসী। সোমবার সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের কলারণ গ্রামের ২টি খাল খননের কাজ বন্ধ করার জন্য বিক্ষোভ প্রদর্শন করে তিন গ্রামের শত শত মানুষ। এলাকাবাসীর অভিযোগ, উপজেলার বালিপাড়া ইউনিয়নের কলারন গ্রামে দুটি খালে মাটি কাটা ভেকু মেশিন দিয়ে খনন কাজ শুরু হয় গত রবিবার থেকে। কিন্তু খাল চওড়া ২৫ থেকে ২৬ ফুটের মধ্যে হলেও পাউবোর কাজের নকশায় ৪২ ফুট রয়েছে। এ কারণে খালের অংশ ২৬ ফুট বাদে বাকি দু’পাড়েবিস্তারিত পড়ুন
