Wednesday, May 15th, 2019
পিরোজপুরে ইমাম সমিতির সভাপতির বিরুদ্ধে ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালককে হুমকি দেয়ার অভিযোগ
পিরোজপুরে ইসলামী ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের ভুয়া কেন্দ্র উদ্ঘাটন ও কয়েকজন কেন্দ্র শিক্ষকের বেতন বন্ধ করায় ফাউন্ডেশনের উপ-পরিচালককে ভূয়া মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেয়ার অভিযোগ উঠেছে জেলা আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক ও জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা নাসির উদ্দিন মাতুব্বরের বিরুদ্ধে। এ ঘটনায় পিরোজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম সাদ উদ্দিন পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরীতে উপ-পরিচালক উল্লেখ করেন, গত ৩০ জানুয়ারী তিনি ইসলামী ফাউন্ডেশন পিরোজপুর জেলা কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করে জেলার সদর উপজেলার গণশিক্ষা কার্যক্রমে কিছু নামমাত্র প্রতিষ্ঠান চিহ্নিত করেন। এসব প্রতিষ্ঠান বন্ধের জন্য কার্যক্রমেরবিস্তারিত পড়ুন
নাজিরপুরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়েছে প্রভাবশালীরা
পিরোজপুরের নাজিরপুরে সামাজিক বনায়নের প্রায় ২ লাখ টাকা মূল্যের ৭টি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে ওই বনায়নের উপকারভোগীর সভাপতি আলতাফ মাহমুদ ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন হাওলাদারের বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে সহযোগীদের নিয়ে তারা উপজেলার উত্তর কলারদোয়ানিয়া থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত রাস্তার খলনি এলাকা থেকে ৪টি মেহগণি ও ৩টি আকাশমনি গাছ কেটে নিয়েছে। বিষয়টি বন বিভাগের কর্মকর্তাকে জানানো হলেও তারা কোন পদক্ষেপ না নিয়ে তালবাহানা করছেন। ওই বনায়নের উপকারভোগীর সদস্য ও বনায়নের গাছের পাহারাদার বেলায়েত হোসেন জানান, গত ১০/১২ দিন পূর্ব থেকে শুরু করে গত মঙ্গলবার পর্যন্ত উত্তর কলারদোয়ানিয়াবিস্তারিত পড়ুন
মোংলায় আশ্রায়ণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ॥ ৭৭ লাখ টাকা হরিলুট
বাগেরহাটের মোংলা উপজেলায় সরকারের অগ্রাধিকার ভিত্তিক আশ্রয়ণ প্রকল্পে-২ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ‘জমি আছে ঘর নেই, নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প নিয়ে জনপ্রতিনিধি ও উপকারভোগীদের মধ্যে রয়েছে নানামুখী ক্ষোভ। গৃহ নির্মাণের অনিয়মের বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এমপি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। এদিকে আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের বিষয়ে তদন্তে নেমেছেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিন হোসেন। তিনি বলেন, দুই এক জায়গায় টয়লেট হয়েছে। তবে বেশির ভাগ জায়গাতেই টয়লেট নির্মাণ হয়নি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে আকষ্মিক ঘূর্ণিঝড়
জেলার স্বরূপকাঠী উপজেলায় আকষ্মিক ঘূর্ণিঝড় ও ভারি বর্ষনে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার কয়েকটি এলাকার ঘর-বাড়ী ও রাস্তার উপরে গাছপালা ভেঙ্গে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ঝড়ে উপজেলার নান্দুহার এলাকার একটি বিদ্যালয়ের টিনের চালা উপড়ে পড়ে। এছাড়া ওই এলাকার রাস্তার উপরে গাছ পড়ে ওই রাস্তায় চলাচলে বিঘœ সৃষ্টি হয়। স্বরূপকাঠি পৌর এলাকার ৭ ও ৯নং ওয়ার্ডে কয়েকটি ঘরের চালে চাম্বল গাছ, সুপারি গাছ ভেঙ্গে ঘরের চালা ভেঙ্গে পড়ে। একইসাথে ওয়ার্ডে রাস্তার বিদ্যুৎ লাইনে গাছের মোটা ডাল পড়ে লাইন ছিড়ে ঝুলে থাকতে দেখা যায়। এতে করে দুপুর থেকে বিদ্যুৎবিহীন হয়েবিস্তারিত পড়ুন
হেনরী স্বপনকে গ্রেফতারে ভান্ডারিয়া প্রেসক্লাবের নিন্দা
বরিশাল থেকে প্রকাশিত দৈনিক মতবাদের মাসিক ইতিবৃত্ত ম্যাগাজিনের সম্পাদক, মুক্তমনা লেখক হেনরী স্বপনকে ডিজিটাল আইনের মামলায় গ্রেফতার করে কারাগারে প্রেরণ করায় পিরোজপুরের ভান্ডারিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানানো হয়েছে। লেখক হেনরী স্বপনকে গ্রেফতারের প্রতিবাদে নিন্দা জানিয়ে এবং তার মুক্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন, ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক পিরোজপুর কন্ঠের প্রকাশক মো. মিরাজুল ইসলাম মিরাজ, সিনিয়র সহ-সভাপতি দৈনিক ইত্তেফাকের ভান্ডারিয়া সংবাদদাতা কাজী ফজলুর রহমান, সহ-সভাপতি দৈনিক সমকালের ভান্ডারিয়া প্রতিনিধি মো. রিয়াজ মাহম্মুদ মিঠু, সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের ভান্ডারিয়া প্রতিনিধি মো. শফিকুল ইসলামবিস্তারিত পড়ুন
