Sunday, May 12th, 2019
স্বরূপকাঠী পৌরসভার রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
জেলার স্বরূপকাঠী পৌরসভা বাস্তবায়িত নগর উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন পৌরবাসী। স্বরূপকাঠী পৌরশহরের কোড বিল্ডিং থেকে বৌবাজার পর্যন্ত ৮৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মানে ঠিকাদারের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। রবিবার সকালে উপজেলার দক্ষিণ জগন্নাথকাঠি বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্বরূপকাঠি পৌর মেয়রের পছন্দের ঠিকাদার দিয়ে রাস্তার কাজ করানোর জন্য তার (মেয়রের) ছত্রছায়ায় রাস্তার কাজে এ দুর্নীতি হচ্ছে বলে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন। এ ব্যাপারে পৌরসভার মেয়র গোলাম কবির বলেন, সমস্ত নিয়ম মেনে রাস্তার কাজ দেয়া হয়েছে।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে রিক এর উদ্যোগে বিশ্ব ‘মা’ দিবস পালিত
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় পিরোজপুরে বিশ্ব ‘মা’ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে মর্যাদায় র্যালী, আলোচনা সভা, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র্যালীতে শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নের চেয়ারম্যান মিরাজুর রহমান রাজু, পিরোজপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. নিজাম উদ্দিন, রিক এর সহকারী মহাব্যবস্থাপক মো. নাসির উদ্দিন, পিরোজপুর শহীদ সোহরাওয়ার্দী সরকারী কলেজের সাবেক ক্লার্ক মো. হালিম, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমানসহ সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শারিকতলা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দবিস্তারিত পড়ুন
নাজিরপুর উপজেলা ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন
২০১৩ সালের ২ জুন সম্মেলনের মাধ্যমে গঠিত পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে। তরিকুল ইসলাম চৌধুরী তাপসকে আহবায়ক এবং শেখ মোহাম্মদ আলামিন, অভিজিৎ ওঝা, নাঈম হাওলাদার, তারেক হাসান, মিজানুর শেখ, রক্তিম মজুমদার ও আশিষ হালদারকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। শনিবার গণমাধ্যমে পাঠানো পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। তিন মাসের জন্য এই কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। এর মধ্যে সম্মেলনের মাধ্যমেবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল
ভান্ডারিয়ায় শনিবার ইসলামী ব্যাংক ভান্ডারিয়া শাখার উদ্যোগে ব্যাংক মিলনায়তনে সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াকফ শীর্ষক এক আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইসলামী ব্যাংক ভান্ডারিয়া শাখা ব্যবস্থাপক মুহাম্মাদ মোবাশ্বের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. আবদুল গণি ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক জোনাল অফিস বরিশাল। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভান্ডারিয়া থানা অফিসার্স ইন চার্জ মো. শাহাবুদ্দিন, ভান্ডারিয়া সাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ফারুকুজ্জামান, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ইদ্দিস তালুকদার, বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আব্দুস ছালাম খোন্দকার, মাওলানা মো. এনামুল হক, ব্যাংকের মো. মনিরুলবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বিড়ির কর মওকুফের দাবীতে মানববন্ধন
বিড়ির উপর সকল প্রকার কর মওকুফসহ সাত দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি ভোক্তা পক্ষ। শনিবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের বাগেরহাট বিড়ি ভোক্তা পক্ষ ও বিড়ি শ্রমিক ফেডারেশনের যৌথ আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি তৌহিদুর রহমান, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, শ্রমিক সনজিত বিশ্বাস, সঞ্জিব সাহা, শুভঙ্কর সরদার প্রমুখ। বক্তারা বলেন, বিড়ি ও সিগারেট একই জাতীয়পণ্য হওয়া সত্বেও সিগারেট এর দাম বিড়ির তুলনায় কম বাড়ে। দেশে বিড়ি শিল্পের সঙ্গে লাখ লাখ মানুষ জড়িত। এবং নি¤œ আয়ের শ্রমজিবী মানুষ,বিস্তারিত পড়ুন
