প্রধান সূচি

Saturday, May 11th, 2019

 

ভান্ডারিয়ায় দু’সন্তানকে বাঁচাতে পিতার আবেদন

বাস্তবতা কত কঠিন! কত মানুষ সন্তানের আশায় ব্যাকুল, আবার কিছু মানুষ দারিদ্রতার কষাঘাতে  সন্তান বাঁচিয়ে রাখতে প্রয়োজন সাহায্যের। দু’দিনের খেলা ঘরে এইতো বাস্তবতা! আর এমন বাস্তবতার মুখোমুখি ভান্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী গ্রামের বাসিন্দা হাফেজ আলমগীর হোসেনের ৪ বছরের আবির হোসাইন এবং ৮ মাসের আবদুল্লাহ আল মাহি নামের দুই শিশুপুত্রই মেলোসিমিয়া রোগে আক্রান্ত। তারা দীর্ঘদিন ধরে হিমোগ্লোবিনের অভাবে রক্ত শুণ্যতায় ভুগছে। তাদের প্রতি মাসে রক্ত দিতে হয়। আর এতে তাদের পিছনে মাসে ব্যয় হয় ৩ হাজার টাকা। অসহায় পিতা একটি মাদ্রাসায় স্বল্প বেতনে চাকুরী করে যে টাকা পান তা দিয়ে বর্তমানবিস্তারিত পড়ুন


সাগরে মাছ শিকার বন্ধের প্রজ্ঞাপন জারিতে

শরণখোলায় জেলে ও মৎস্যজীবিরা উৎকন্ঠায় ॥ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক গোটা বঙ্গোপসাগরে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট দু’মাস ৫ দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এতে চরম উৎকন্ঠায় পড়েছে শরণখোলাসহ উপকূলীয় এলাকার জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে ইতিমধ্যে শরণখোলা, বরগুনা, বাগেরহাট, পাথরঘাটা, পিরোজপুরসহ উপকূলীয় জেলা ও উপজেলাগুলোতে মানববন্ধন, সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে জেলেদের বিভিন্ন সংগঠন। খোঁজ নিয়ে জানা যায়, জৈষ্ঠ্য মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত শরণখোলাসহ উপকূলের লক্ষাধিক জেলে বঙ্গোপসাগরে ইলিশ আহরণ করে। জৈষ্ঠ্য মাসে প্রথমে সমুদ্র যাত্রার জন্য গত চৈত্র মাস থেকে মৎস্য ব্যবসায়ীরা মহাজনদেরবিস্তারিত পড়ুন


প্রতিক্ষা এসএসসি’তে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী প্রতিক্ষা দেবনাথ এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে উপজেলার মঠবাটী গ্রামের ব্যবসায়ী পিতা নারায়ণ দেবনাথ ও মাতা শিল্পী দেবনাথের কন্যা। তার ভাল ফলাফলে শিক্ষকদের প্রতি কৃতিজ্ঞতা জানিয়েছে। সে ভবিষ্যতে চিকিৎসক হতে চায়।


পাইকগাছার নার্সারীগুলোতে মাল্টার চারা উৎপাদন বেড়েছে

উপকূল অঞ্চলের লবণাক্ত মাটিতে মাল্টার আবাদ ভাল হওয়ায় গদাইপুরের নার্সারীগুলোতে মাল্টার চারা উৎপাদন ও সরবরাহ বেড়েছে। কয়েক বছরের মধ্যে উপকূলের বিভিন্ন জেলায় মাল্টার আবাদ ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি নার্সারীগুলোতে মাল্টার চারা উৎপাদনও বেড়ে গেছে। নার্সারীর মালিকরা দেশী-বিদেশী বিভিন্ন উন্নত জাতের মাল্টার চারা সংগ্রহ করছে। বারী মাল্টা-১ নামে বাংলাদেশের একটি উন্নত জাত উদ্ভাবিত হয়েছে। যার চাহিদা রয়েছে প্রচুর। সম্প্রতি গদাইপুরের সৌরভ নার্সারীতে স্থাপন করা হয়েছে ভারতীয় উন্নত জাতের ছাতুকা মাল্টার চারা। সৌরভ নার্সারীর মালিক আব্দুস সামাদ জানান, তিনি প্রায় ১২ থেকে ১৩ বছর নার্সারীর ব্যবসা করছেন। চলতি মৌসুমে ভারতীয় উন্নতবিস্তারিত পড়ুন


উদীচী সভাপতি এডভোকেট এম এ মান্নানের স্মরণে শোকসভা

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি এডভোকট এম. এ. মান্নান এর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের আয়োজনে সংসদ মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি তাপস ভট্টাচার্যের সভাপতিত্বে অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন এডভোকেট এম. এ. মান্নান এর সহধর্মীনী জাহানারা মান্নান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বিশ^নাথ দাস মুন্সী, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি কেন্দ্রীয় শাখার সদস্য ডা. তপন বসু, মোর্শেদ স্মৃতি শিশু নিকেতনের অধ্যক্ষ প্রতুল ব্রক্ষ্ম, সাংবাদিক মাহমুদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial